News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্মনগর ও খেদাছড়ায় আড়াই কোটি টাকার ইয়াবা ও ব্রাউনসুগার উদ্ধার, মহিলাসহ ধৃত দুই
Image

ধর্মনগর ও খেদাছড়ায় আড়াই কোটি টাকার ইয়াবা ও ব্রাউনসুগার উদ্ধার, মহিলাসহ ধৃত দুই

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২৩ জুলাই৷৷ উত্তর ত্রিপুরার ধর্মনগর থানাধীন নদিয়াপুর রেলস্টেশনে হানা দিয়ে প্রায় দু-কোটি টাকা মূল্যের ৪০ হাজার নেশার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ৷ এর সঙ্গে আটক করা হয়েছে অসমের করিমগঞ্জ জেলার পাথারকান্দি থানাধীন আসিমগঞ্জের বাসিন্দা এক পাচারকারীকে৷ ধৃতকে আসিমগঞ্জের জনৈক আব্দুল খালেকের বছর ৩২-এর ছেলে একলাস উদ্দিন বলে পরিচয় পাওয়া গেছে৷ একই দিনে এই একই জেলার দশদা কাঞ্চনপুরের দামছড়ায় প্রায় ১৫ লক্ষ টাকা মূল্যের ১৫২ গ্রাম ব্রাউন সুগার বজেয়াপ্ত করেছে খেদাছড়া থানার পুলিশ৷ এর সঙ্গে আটক করা হয়েছে কাননরয় রিয়াং (৫০) নামের এক মহিলাকে৷


উত্তর ত্রিপুরার পুলিশ সুপার ভানুপুদ চক্রবর্তী জানান, মঙ্গলবার শিলচর (অসম)-ধর্মনগর (উত্তর ত্রিপুরা) প্যাসেঞ্জার ট্রেনে করে নেশা সামগ্রী নিয়ে প্রবেশের আগাম খবর পেয়ে দলবল নিয়ে সাদা পোশাকে তিনি নিজে (পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী) জেলার নদিয়াপুর রেলস্টেশনে ওত পেতে বসেছিলেন৷ বেলা একটা নাগাদ যাত্রীবাহী ট্রেনটি নদিয়াপুর স্টেশনে যথারীতি দাঁড়ালে গাড়িতে তল্লাশি চালানো হয়৷ তালাশি অভিযানে একটি ব্যাগ-সহ একলাসকে পাকড়াও করেন তাঁরা৷ তার ব্যাগ থেকে বেশ কয়েকটি প্যাকেট থেকে মোট ৪০ হাজারটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়৷ এগুলোর বাজারমূল্য কমপক্ষে দুই কোটি টাকা বলে জানান তিনি৷


পুলিশ সুপার চক্রবর্তী জানান, জেরায় ধৃত একলাস নাকি বলেছে, সে এ লাইনেপ্রথম এসেছে৷ তাকে অন্যরা কমিশনের বিনিময়ে মালগুলো ধর্মনগরে পৌঁছে দিতে বলেছিল৷ কিন্তু ধর্মনগরে কড়া চেকিং থাকায় সে রুট বদল করে নদিয়াপুরেই ট্রেন থেকে নেমে যায়৷ কিন্তু শেষ রক্ষা হয়নি, ধরা পড়ে যায়৷
একলাসের বিরুদ্ধে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবসট্যান্সেস অ্যাক্ট, ১৯৮৫-এর ধারায় মামলা রুজু করা হয়েছে৷ আগামীকাল বুধবার তাকে ধর্মনগরের মুখ্য বিচারবিভাগীয় আদালতে পেশ করা হবে, জানান পুলিশ সুপার চক্রবর্তী৷


এ প্রসঙ্গে, ওয়াকিবহাল মহলের অভিযোগ, দক্ষিণ অসমের বরাক উপত্যকার বিভিন্ন এলাকায় এবং ত্রিপুরাকে করিডর করে প্রতিবেশী বাংলাদেশে ব্যাপক হারে নেশা জাতীয় সামগ্রী পাচার করা হচ্ছে৷ নেশার বিরুদ্ধে ত্রিপুরা পুলিশ অভিযান চালিয়ে একের পর এক সাফল্য পাচ্ছে আর অসম পুলিশ নাকে তেল দিয়ে দিব্যি ঘুমোসচ্ছে৷


এখানে উল্লেখ করা যেতে পারে মানসিক বৈকল্য সৃষ্টিকারী গোলাপি রঙের ভয়ানক মাদক ট্যাবলেট ইয়াবা (ট্রেড মার্ক ডব্লিউটি) মূলত তৈরি হয় মায়ানমার, ইন্দোনেশিয়া এবং চিনে৷ মেথামফেটামিন এবং ক্যাফিনের মিশ্রণে৷ নেশার ভয়ানক ট্যাবলেটগুলো দালাল মারফত হাত বদল হয়ে মায়ানমার হয়ে মণিপুর, মিজোরাম থেকে বরাকে প্রবেশের পর বিভিন্ন স্থানে পাচার হচ্ছে৷ গোটা বরাক উপত্যকার মধ্যে এ-ধরনের কারবারের সঙ্গে ড়িত বৃহত্তর পাথারকান্দির একাংশ যুবক৷


উত্তর ত্রিপুরার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী এ তথ্য দিয়ে জানান, কাননবয় রিয়াং দশটি সাবানের কেসে পুরে ব্রাউন সুগারগুলি পাচারের জন্য নিয়ে যাচ্ছিল৷ গোপন তথ্যের ভিত্তিতে তাকে আটক করে একটি ব্যাগ থেকে সাবান কেসগুলি বের করে সেগুলি থেকে ১৫২ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে৷ তাছাড়া মহিলার কাছ থেকে নগদ ১ লক্ষ ৩০ হাজার টাকাও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানান পুলিশ সুপার৷ তিনি জানান, উদ্ধারকৃত ব্রাউন সুগারগুলির বাজারমূল্য প্রায় ১৫ লক্ষ টাকা হবে৷


পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান, কাননবয়ের বিরুদ্ধে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবসট্যান্সেস অ্যাক্ট, ১৯৮৫ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে৷ আগামীকাল তাকে ধর্মনগরের মুখ্য বিচারবিভাগীয় আদালতে পেশ করা হবে৷ এছাড়া বাজেয়াপ্তকৃত ব্রাউন সুগারগুলি আগরতলার ফরনসিক ল্যাবে পাঠিয়ে সেগুলির পরীক্ষা করানো হবে৷
তিনি আরও জানান, ধৃত মহিলার স্বামীও ড্রাগস কারবারি৷ সে অনুরূপ ড্রাগস পাচার মামলায় বর্তমানে মিজোরামের কারাগারে বন্দি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026
Scroll to Top