News Flash

  • Home
  • Uncategorized
  • নারী নির্যাতনের ঘটনার তুলনায় মামলা কম হওয়ায় উদ্বেগ প্রকাশ সুসু সাইজার
Image

নারী নির্যাতনের ঘটনার তুলনায় মামলা কম হওয়ায় উদ্বেগ প্রকাশ সুসু সাইজার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই ৷৷ রাজ্যে নারী নির্যাতনের ঘটনার তুলনায় মামলার সংখ্যা কম হওয়ায় উদ্বেগ প্রকাশ করে জাতীয় মহিলা কমিশনের সদস্য সুসু সেইজা রাজ্য মহিলা কমিশনকে নির্যাতিতাদের আরও পাশে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন৷


রাজ্য সফরে এসে তিনি খুমুলুঙে মহিলাদের নিয়ে কর্মশালায় অংশ নিয়েছেন৷ ওই কর্মশালায় মহিলাদের সচেতনাতা বৃদ্ধির প্রশ্ণে তিনি জোড়ালো সওয়াল করেছেন৷ আজ সাংবাদিক সম্মেলনে জাতীয় মহিলা কমিশনের সদস্য বলেন, নারী নির্যাতনের ঘটনায় অধিকাংশ ক্ষেত্রেই মহিলারা মামলার পথে যেতে চাননা৷ ফলে, রাজ্যে নারী নির্যাতনের ঘটনার তুলনায় মামলার হার অনেকটাই কম৷ তাঁর কথায়, মহিলাদের অধিকার প্রতিষ্ঠায় নারী নির্যাতনের ঘটনায় মামলার হার বাড়াতে হবে৷


এদিন তিনি বলেন, সারা দেশের তুলনায় উত্তরপূর্বাঞ্চলে নারী নির্যাতনের ঘটনায় ক্রমশই নিম্নমুখী৷ এজন্য তিনি পুরুষদের সাধুবাদ জানিয়েছেন৷ তাঁর কথায়, উত্তর পূর্বাঞ্চলের পুরুষরা নারীদের প্রতি যথেষ্ট সংবেদনশীল৷ তাই, পণের জন্য বধূহত্যা, ধর্ষণ, নারী নির্যাতন ইত্যাদি জাতীয় গড়ের হিসেবে উত্তরপূর্বাঞ্চলে অপেক্ষাকৃত কম৷


তিনি বলেন, দেশের সমস্ত রাজ্যেই জাতীয় মহিলা কমিশন রাজ্য মহিলা কমিশনের সাথে যৌথ ভাবে নারীদের সুরক্ষায় ও অধিকার স্থাপনে কাজ করে চলেছে৷ কন্যাদের সুন্দর ভবিষ্যতের জন্য মহিলা কমিশনের প্রতিনিয়ত উৎসাহ মূলক কর্মশালার আয়োজন করতে হবে৷ বিশেষ করে নারীদের স্বাবলম্বি করে তোলার ক্ষেত্রে মহিলা কমিশনকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে৷


এদিন তিনি জানান, আজ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত মহানির্দেশক এবং মুখ্য সচিবের সাথে দেখা করেছেন৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নারী ক্ষমতায়নে দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছেন তিনি৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top