News Flash

  • Home
  • Uncategorized
  • দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ্ করার অভিযোগে তিন কার্যকর্তাকে কারণ দর্শানোর নোটিশ বিজেপির
Image

দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ্ করার অভিযোগে তিন কার্যকর্তাকে কারণ দর্শানোর নোটিশ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই৷৷ দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ্ করার অভিযোগে বিজেপি-র ত্রিপুরা প্রদেশ কমিটি দলীয় তিন কার্যকর্তাকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে৷ তাঁদের তিনদিনের জবাব দেওয়ারও নির্দেশ দিয়েছে দল৷


বিজেপি-র প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক রাজীব ভট্টাচার্য আজ দলের দক্ষিণ জেলা কমিটির সহ-সভাপতি মানিকলাল দাস, বিলোনিয়া মণ্ডলের সদস্য ভুলন ধর এবং প্রাক্তন বিলোনিয়া মণ্ডল সভাপতি গৌতম সরকারকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছেন৷

নোটিশে তিনি জানিয়েছেন, সংশ্লিষ্ট জেলা ও বিভিন্ন মণ্ডলের বহু কার্যকর্তা, পদাধিকারী এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ তাঁদের আচরণ এবং কাজকর্মে দলের ভাবমূর্তিকে ভয়ঙ্করভাবে ক্ষুণ্ণ্ করেছে বলে সুনির্দিষ্ট অভিযোগ দাখিল করেছেন৷ সে-ক্ষেত্রে পার্টির সংগঠনের স্বার্থে এবং সরকারের স্বচ্ছ ভাবমূর্তি রক্ষায় দলীয় শৃঙ্খলা ও আচরণ ভঙ্গের দায়ে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা তাঁদের তিনদিনের মধ্যে লিখিত আকারে জানাতে বলেছেন রাজীব ভট্টাচার্য৷ বিজেপি-র ত্রিপুরা প্রদেশ কমিটির সভাপতির নির্দেশেই এই কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে বলেও জানান তিনি৷


প্রসঙ্গত, দক্ষিণ ত্রিপুরা জেলায়, বিশেষ করে বিলোনিয়া অঞ্চলে বিজেপিতে গোষ্ঠীকোন্দল চরম আকার ধারণ করেছে৷ তাতে, পার্টির ছবি খারাপ হচ্ছে৷ কয়েকদিন আগে বিলোনিয়ায় মনারমুখে বিজেপি-র দুই গোষ্ঠীর মধ্যে রক্তাক্ষয়ী সংঘর্ষে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন৷ এই সমস্ত বিষয় বিজেপি শীর্ষ নেতৃত্বকে ভীষণ চিন্তায় ফেলেছে বলে মনে করা হচ্ছে৷ তবে, সমাধানের পথও খুঁজে বের করা হয়েছে বলেই মনে হচ্ছে৷ সূত্রের খবর, শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া অবস্থান নেবে বিজেপি৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top