News Flash

  • Home
  • Uncategorized
  • জেলের আবাসিকদের হস্তনির্মিত সামগ্রীর বিপণি চালু আগরতলায়
Image

জেলের আবাসিকদের হস্তনির্মিত সামগ্রীর বিপণি চালু আগরতলায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই৷৷ সরকারের গৃহ দফতরের অন্তর্গত সংশোধনাগার এবং ভারত সরকারের অর্থায়নে পরিচালিত ’’ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন’’-এর যৌথ উদ্যোগে আগরতলায় এক পেস্টি কর্নারের উদ্বোধন হয়েছে৷ উপ-মুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী জিষ্ণু দেববর্মা এর উদ্বোধন করেন৷ রাজধানীর প্রাণকেন্দ্র ব্যস্ততম সিটি সেন্টারে এর উদ্বোধন অনুষ্ঠানে উপ-মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আইজি (প্রিজন) জয়দীপ নায়েক, ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন-এর অধিকর্তা সুধাকর শিন্ডে-সহ উভয় দফতরের অন্যান্য কর্মকর্তারা৷

উদ্ধোধনের পর উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা বলেন, ভারত সরকার মহিলাদের স্বাবলম্বী করার ডাক দিয়েছে এবং এর জন্য বাজেটে আলাদা করে বরাদ্দ রেখেছে৷ রাজ্যের বর্তমান সরকারও মহিলাদের ক্ষমতায়নে কাজ করছে৷ তার এক উদাহরণ হল এই পেস্টি কর্নার৷ এখানে প্রায় ৩০ জন কাজ করছেন৷ এর সকলেই মহিলা এবং স্বসহায়ক দলের সদস্য৷ এই পেস্টি কর্নার থেকে যে মুনাফা আসবে তার ৩০ শতাংশ সরাসরি এই সকল মহিলারা পাবেন৷ তিনি আরও বলেন এখানের সকল পণ্য কেন্দ্রীয় কারাগারের সদস্যরা নিজের হাতে তৈরি করছেন৷ এগুলি খুব সুস্বাধু এবং গুণগত মান বজায় রেখে জেলের ভেতরে তৈরি করা হয়েছে৷ কিছুদিন আগে তিনি নিজে কারাগার পরিদর্শন করে দেখে এসেছেন কারখানা৷ সবাইকে এখান থেকে খাবার আহ্বানও জানান তিনি৷

অপরদিকে আইজি (প্রিজন) জয়দীপ নায়েক সংবাদ মাধ্যমকে জানান, গত ছয় মাস আগে ত্রিপুরার সিপাহিজলা জেলার বিশালগড়ে অবস্থিত কেন্দ্রীয় কারাগারে অত্যাধুনিক বেকারি স্থাপন করা হয়েছে৷ এর সব খাবার তৈরি করছেন কারাগারের আবাসিকরা৷ পাশাপাশি এই পেস্টি কর্নারে কারাগারের আবাসিকদের দ্বারা হাতে তৈরি বাঁশের ও অন্য বিভিন্ন সামগ্রীও বিক্রি করা হবে৷ এখানে একটি বিলিয়ার্ড খেলার বোর্ডও রাখা হয়েছে৷ ক্রেতারা এক কাপ কফি খেতে চাইলে বিলিয়র্ডও খেলতে পারবেন৷ তিনি আরও বলেন রাজ্যে এটি প্রথম কফি কর্নার যেখানে বিলিয়ার্ড খেলার বোর্ড রাখা হয়েছে৷ এটাকে পাইলট প্রজেক্ট হিসেবে দেখা হচ্ছে৷ আগরতলার পাশাপাশি রাজ্যের অন্যান্য জায়গার জেলগুলিতে এ ধরনের কার্যসূচি চালু করার পরিকল্পনা নেওয়া হচ্ছে৷ এখান থেকে বিভিন্ন অনলাইন ফুড ডেলিভারি সংস্থার মাধ্যমে গ্রাহকরা খাবার সংগ্রহ করতে পারবেন বলেও জানান তিনি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026
Scroll to Top