News Flash

  • Home
  • Uncategorized
  • ৫ম ও ৮ম শ্রেণিতে পাশ-ফেল প্রথা মন্ত্রিসভায় রুলস সংশোধনী আনবে শিক্ষা দফতর
Image

৫ম ও ৮ম শ্রেণিতে পাশ-ফেল প্রথা মন্ত্রিসভায় রুলস সংশোধনী আনবে শিক্ষা দফতর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই৷৷ পঞ্চম ও অষ্টম শ্রেণিতে পাশ-ফেল প্রথা পুনরায় চালু করার লক্ষ্যে রুলস সংশোধন করে মন্ত্রিসভায় অনুমোদনের জন্য আনবে শিক্ষা দফতর ৷ কারণ, কেন্দ্রীয় সরকার পাশ-ফেল প্রথা চালু করার জন্য পলিসি সংশোধন করেছে ৷ ফলে, রাজ্য সরকারও রুলস সংশোধন করতে চাইছে ৷

শিক্ষার অধিকার আইনে পাশ-ফেল প্রথা তুলে দেওয়া হয়েছিল ৷ তাতে, ছাত্রছাত্রীদের উপর বিরাট প্রভাব পড়েছে, তা প্রমাণিত হয়েছে ৷ চলতি বছরের জানুয়ারিতে কেন্দ্রীয় সরকার শিক্ষার অধিকার আইনে সংশোধন করেছে ৷ তাতে, পঞ্চম এবং অষ্টম শ্রেণিতে পাশ-ফেল প্রথা পুনরায় চালু করা হয়েছে ৷

সূত্রের খবর, ত্রিপুরা সরকারের শিক্ষা দফতর মন্ত্রিসভা আগামী বৈঠকে পাশ-ফেল প্রথা চালু করার জন্য রুলস সংশোধনী অনুমোদনের জন্য আনবে ৷ তাতে সরকারি এবং সরকার অনুদানপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে পুনরায় চালু হবে পাশ-ফেল প্রথা ৷

সূত্রের দাবি, রুলস অনুযায়ী প্রতি বছর প্রত্যেক শ্রেণির ছাত্রছাত্রীদের পরীক্ষা নিতে হবে ৷ তবে, পাশ-ফেলের সুযোগ থাকবে শুধু পঞ্চম ও অষ্টম শ্রেণিতে ৷ তৃতীয় ও চতুর্থ এবং ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে পাশ-ফেল পদ্ধতি থাকবে না ৷ কিন্তু, প্রত্যেক শ্রেণিতে মূল্যায়ন অবশ্যই করা হবে ৷

 সূত্রটি জানিয়েছে, পঞ্চম ও অষ্টম শ্রেণিতে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের ন্যূনতম মার্কস পেতে হবে ৷ ওই মার্কসের সাথে ইন্টারনাল এসেসমেন্ট মার্কস যুক্ত হবে ৷ সূত্রের দাবি, দৃষ্টিহীন এবং দিব্যাঙ্গ ছাত্রছাত্রীদের ওই পরীক্ষায় ছাড় দেওয়ার ক্ষেত্রে বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বিশেষ ক্ষমতা দেওয়া হবে ৷

এদিকে, পঞ্চম ও অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারবে না তাদের দুই মাসের মধ্যে পুনরায় পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে ৷ সূত্রের কথায়, ওই সময় অনুত্তীর্ণ ছাত্রছাত্রীদের বিশেষভাবে বিদ্যালয়গুলিকে যত্ন নিতে হবে ৷ তাদের আলাদাভাবে কোচিং দিয়ে যাতে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে সেদিকে নজর দেওয়া বাধ্যতামূলক করা হবে ৷ শুধু তা-ই নয়, বিদ্যালয়সমূহের পরিদর্শক এবং জেলা শিক্ষা আধিকারিকরা ওই ছাত্রছাত্রীদের কোচিংয়ের নজরদারি রাখবেন ৷ সূত্রের বক্তব্য, পঞ্চম ও অষ্টম শ্রেণিতে অনুত্তীর্ণ ছাত্রছাত্রীদের বিশেষ যত্ন নিয়ে উত্তীর্ণ হওয়ার সুযোগ দেওয়া হবে ৷ তাতেও যারা ব্যর্থ হবে তাদের পরবর্তী ক্লাশে যেতে দেওয়া হবে না ৷

ধারণা করা হচ্ছে, চলতি শিক্ষাবর্ষেই ত্রিপুরায় পঞ্চম ও অষ্টম শ্রেণিতে পাশ-ফেল প্রথা চালু হয়ে যাবে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top