News Flash

  • Home
  • Uncategorized
  • ফাঁসিতে আত্মহত্যা এক ব্যক্তির
Image

ফাঁসিতে আত্মহত্যা এক ব্যক্তির

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ১৩ জুলাই৷৷ দক্ষিণ ত্রিপুরার বিলোনীয়া মহকুমার অন্তর্গত মাইছড়া এলাকার বাসিন্দা রতন দত্ত(৪০) শনিবার ভোর রাতে নিজ বাড়িতে গলায় গামছা দিয়ে ঝুলে আত্মহত্যার পথ বেছে নেন৷ শনিবার সকালে রতন দত্তের বাড়ীর লোকজন ঝুলন্ত অবস্থায় উনার মৃতদেহ দেখতে পান৷ পরবর্তীসময় বাড়ীর লোকজনদের চিৎকার চেচামেচি শুনতে পেয়ে এলাকার লোকজন জরো হয়৷ সঙ্গে সঙ্গে আত্মহত্যার বিষয়টি বিলোনীয়া আরক্ষাপ্রশাসনের নজরে আনা হয়৷ ঘটনার খবর শুনতে পেয়ে বিলোনীয়া থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ নামিয়ে ময়নাতদন্তের জন্য বিলোনীয়া হাসপাতালে নিয়ে যান৷ এইদিকে মৃত্যুর কারণ নিয়ে রতন দত্তের এক প্রতিবেশি জানান রতন দত্ত প্রতিনিয়ত মদ্যপান করে বাড়ী ফিরত৷ তাই উনি এই মৃত্যুকে অস্বাভাবিক মৃত্যু বলে মনে করেছেন না৷ উনি জানান রতন দত্ত নিজের ইচ্ছায় এই মৃত্যুর পথ বেছে নিয়েছেন৷ এইদিকে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্তে নেমেছেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top