News Flash

Image

বাইক দুর্ঘটনায় আহত এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ টাউন ইন্দ্রনগরের জগতপুর এলাকার আচার্যপাড়ায় একটি কাঁঠের সেতু দীর্ঘদিন ধরে মরণফাঁদে পরিণত হয়ে আছে৷ এই সেতু দিয়ে বাইক নিয়ে যাবার পথে শনিবার এক কলেজ ছাত্র বাইক নিয়ে নীচে পড়ে ভাগ্যিস অল্পেতে প্রাণে বেঁচেছে৷ ছাত্রটির নাম মিলটন দাস৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ টাউন ইন্দ্রনগরের জগতপুর লোকার আচার্যপাড়ায় একটি কাঠের সেতু বছরের পর বছর ধরে সংস্কার করা হচ্ছে না৷ সেতুটির কাঠগুলো ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে৷ মরণফাঁদে পরিণত হওয়া এই সেতুটি সংস্কারের জন্য দীর্ঘদিন ধরে এলাকাবাসী দাবি জানিয়ে আসছেন৷ কিন্তু পূর্ত দপ্তর সেতুটি সংস্কারের কোনও উদ্যোগ নিচ্ছে না৷ এর ফলে প্রায়ই এই সেতুতে দুর্ঘটনা ঘটে চলেছে৷ গত কয়েকদিন আগেও এক ব্যক্তি সেতু থেকে পড়ে গিয়ে মারাত্মকভাবে জখম হয়েছে৷ তার দাঁত ভেঙে গেছে৷ এ ধরনের ঘটনা প্রায় প্রতিদিনই ঘটে চলেছে৷ এই সেতুর উপর দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করেন৷ অথচ এই সেতুটি সংস্কারের কোনও উদ্যোগ নেওয়া হচ্ছে না বলে এলাকাবাসীর অভিযোগ৷ শনিবার এক কলেজ পড়ুয়া ছাত্র মিলটন দাস বাইক নিয়ে ভাড়া বাড়ি থেকে বের হচ্ছিল৷ সেতুর উপরে উঠতেই বাইকের চাকা স্লিপ করে সেতুর নিচে পড়ে যায়৷ সেতুটির দু’পাশে রিলিংও নেই৷ ভাগ্যিস বাইকটি নীচে পড়ে গেলেও ওই ছাত্রটি গলা গাছের ঝোপে পড়ে অল্পেতে প্রাণে বেঁচে গেছে৷ স্থানীয় লোকজনরা ঘটনা প্রত্যক্ষ করে ছুটে আসেন৷ সেখান থেকে ছাত্রটিকে তারা উদ্ধার করেন৷ এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷ পুরুষ, মহিলা সহ এলাকাবাসী ক্ষোভে ফেঁটে পড়েন৷ তারা অভিযোগ করেন, প্রায় ১৫ বছর ধরে ওই কাঠের সেতুটি একই অবস্থায় চলেছে৷ মাঝে মধ্যে কাঠ লাগিয়ে সেতু পারাপারের ব্যবস্থা করে দেওয়া হয়৷ কিছুদিন গেলেই সেই কাঠ নষ্ট হয়ে যায়৷ গত বেশ কিছুদিন ধরেই সেতুটি মরণফাঁদে পরিণত হলেও পূর্ত দপ্তর কোনও ব্যবস্থা নিচ্ছে না৷ এলাকাবাসী স্থানীয় বিধায়ক সহ প্রশাসনের কর্মকর্তাদের কাছে সেতুটি সংস্কারের জন্য বারবার দাবি জানিয়ে ইতিবাচক কোন সাড়া পাচ্ছেন না৷ শনিবার এক কলেজ ছাত্র বাইক নিয়ে সেতু থেকে পড়ে যাওয়ার ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে এখানে পাকা সেতু তৈরি এবং রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন৷ অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনে শামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন৷ টাউন ইন্দ্রনগরের জগতপুর এলাকার আচার্যপাড়ায় কাঠের সেতু সংস্কারের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে তারা স্থানীয় বিধায়কের কাছেও দাবি জানিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026
Scroll to Top