News Flash

  • Home
  • Uncategorized
  • পদত্যাগপত্র টুইট করলেন নভজ্যোত সিং সিধু, অস্বীকার পঞ্জাব সরকারের
Image

পদত্যাগপত্র টুইট করলেন নভজ্যোত সিং সিধু, অস্বীকার পঞ্জাব সরকারের

চন্ডীগড়, ১৪ জুলাই (হি. স.) : ফের বিতর্কের কেন্দ্রে নভজ্যোত  সিং সিধু। রবিবাসরীয় সকালে নিজের টুইটার হ্যান্ডেল থেকে পঞ্জাবের মন্ত্রিসভা থেকে পদত্যাগের কথা জানান এই কংগ্রেস নেতা। তবে বিধায়ক হিসাবে তিনি আদৌ পদত্যাগ করবেন কিনা তাই নিয়ে শুরু হয়েছে জল্পনা। যদিও মুখ্যমন্ত্রীর অফিস থেকে তাঁর পদত্যাগ করার কথা অস্বীকার করা হয়েছে। 


এদিন সকালে মাইক্রো ব্লগিং সাইট টুইটারে, গত জুন মাসে তত্কালীন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর কাছে দেওয়া পদত্যাগপত্রটি টুইট করেছেন সিধু। সেই চিঠিতে পঞ্জাব মন্ত্রিসভায় মন্ত্রিত্বের পদ থেকে ইস্তফা দেওয়ার কথাটি রাহুল গান্ধীকে জানিয়েছিলেন তিনি। সেই চিঠির ছবি পোস্ট করে এদিন তিনি টুইটে লিখেছেন, “গত ১০ জুন, ২০১৯-এ রাহুল গান্ধীকে লেখা আমার পদত্যাগপত্র।

মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং-এর কাছেও আমার ইস্তফাপত্র পেশ করব।” অন্যদিকে, তাঁর এই পদত্যাগের বিষয়টি উড়িয়ে দিয়ে মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং-এর দফতর থেকে স্পষ্ট জানান হয়েছে, মুখ্যমন্ত্রীর অফিসে সিধুর পক্ষ থেকে কোনও পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি, জুন মাসের ওই চিঠিটি কংগ্রেস সভাপতিকে উদ্দেশ্য করে লেখা হয়েছিল। 

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top