News Flash

  • Home
  • Uncategorized
  • কর্তারপুর করিডর নিয়ে জট কাটাতে ওয়াঘা সীমান্তে বৈঠকে ভারত পাকিস্তান
Image

কর্তারপুর করিডর নিয়ে জট কাটাতে ওয়াঘা সীমান্তে বৈঠকে ভারত পাকিস্তান

নয়াদিল্লি, ১৪ জুলাই (হি.স.) : কর্তারপুর করিডর নিয়ে জট কাটাতে রবিবার ওয়াঘা সীমান্তে বৈঠকে বসেছে ভারত পাকিস্তান৷ এদিন সকাল সাড়ে নটা নাগাদ এই বৈঠক শুরু হয়েছে৷ আলোচনা নিয়ে যথেষ্ট আশাবাদী ছিল নয়াদিল্লি৷ তবে অতীতকে ফিরিয়ে দিয়ে বেশ কিছু শর্ত সামনে রাখবে পাকিস্তান, এমনই মনে করছে রাজনৈতিক মহল৷

এদিকে, দুই দফায় বৈঠক চলে৷ দ্বিতীয় দফার আলোচনা ১০.২০ নাগাদ শুরু হয়৷ ভারতের পক্ষে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্ম সচিব (আন্তর্জাতিক নিরাপত্তা)  এসসিএল দাস, বিদেশ মন্ত্রকের যুগ্ম সচিব (পাকিস্তান, আফগানিস্তান ও ইরান) দীপক মিত্তল৷

উল্লেখ্য, গুরু নানকের ৫৫০তম জন্মবার্ষিকীতে ভারতের ডেরা বাবা নানক থেকে পাকিস্তানের কর্তারপুর সাহিব পর্যন্ত একটি করিডর খোলার চেষ্টার কথা সামনে আসে। পাকিস্তানের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হবে জানানো হয়। দু’টি তীর্থস্থানের মধ্যে দূরত্ব মাত্র তিন কিলোমিটার। তবে কথা দিয়েও পরে পিছিয়ে যায় ইসলামাবাদ৷

পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়জল জানিয়ে দেন ভারত পাকিস্তানের মধ্যে কোনও আলোচনা না হলে কর্তারপুর করিডর খোলা নিয়ে ভাববে না পাকিস্তান৷

ইসলামাবাদ জানিয়ে দেয়, পাকিস্তান ও ভারতের মধ্যে যতদিন না কোনও সুষ্ঠু আলোচনা হচ্ছে এবং তা ইতিবাচক দিকে এগোচ্ছে, ততদিন কর্তারপুর করিডর বন্ধই থাকবে৷ বারবার কর্তারপুর করিডর শিরোনামে উঠে আসে, ২০১৮ সালেই ছিল শিখ ধর্মগুরু গুরু নানক দেবের ৫৫০ তম জন্মবার্ষিকী৷ ভারত থেকে বহু দর্শনার্থী পাকিস্তানে কর্তারপুর সাহিব দর্শন করেন৷

তবে রবিবারের এই আলোচনার পরেই জট কাটতে পারে বলে মনে করা হচ্ছে৷ সূত্রের খবর এদিন আলোচনায় উঠে আসতে পারে তীর্থযাত্রীদের নিরাপত্তা, যাত্রার রুট, থাকার ব্যবস্থার পরিকাঠামোর মত ইস্যুগুলি৷ চলতি বছরের এপ্রিল মাসেও এই ইস্যুতে দুই দেশের আলোচনায় বসার কথা ছিল৷ তবে দুদেশের রাজনৈতিক উত্তাপের কারণে স্বাভাবিকভাবেই তা পিছিয়ে যায়৷

উল্লেখ্য, গত বছর নভেম্বর মাসে উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু ও পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং গুরুদাসপুরে কর্তারপুর করিডরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন৷ পাকিস্তানেও প্রধানমন্ত্রী ইমরান খান তাদের তরফে ভিত্তিপ্রস্থার স্থাপন করেন৷ পরে ২০১৯ সালে দ্বিতীয়বারের জন্য নরেন্দ্র মোদী ক্ষমতায় এলে আলোচনার প্রস্তাব দেওয়া হয়৷ আটারি-ওয়াগা সীমান্তে ১৪ মার্চ দুদেশ প্রথম দফার বৈঠক সারে৷ কর্তারপুর করিডর নিয়ে লিখিত খসড়া চুক্তি তৈরি হয়৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top