News Flash

  • Home
  • Uncategorized
  • ৩০ বছর পর পুলিশের জালে খুনের আসামী
Image

৩০ বছর পর পুলিশের জালে খুনের আসামী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই ৷৷ দীর্ঘ ৩০ বছর পর খুনের মামলায় অভিযুক্তকে ত্রিপুরা পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে৷ ১৯৮৭ সালে বর্তমান দক্ষিণ জেলার শিলাইছড়ি এলাকায় নৃশংসভাবে খুন হয়েছিলেন তৎকালীন গ্রামপ্রধান অরুণবরণ চাকমা ৷ ওই খুনের ঘটনায় পাঁচ জনের বিরুদ্ধে মামলা হয়েছিল ৷ তাঁদের মধ্যে চারজনকে পুলিশ ওই সময় গ্রেফতার করতে সক্ষম হয়েছিল ৷ কিন্তু, কেউজাই মগ তখন পালিয়ে গা ঢাকা দিয়েছিল৷


দীর্ঘ বছর পর গতকাল তাকে আমবাসা থানাধীন লালছড়া জুমিয়া কলোনি এলাকায় গ্রেফতার করেছে পুলিশ৷ এদিকে, ধৃত কেউজাই মগের আইনজীবী দীপঙ্কর দেবনাথের দাবি, ওই খুনের সঙ্গে জড়িত অভিযুক্ত অন্য চারজনই বেকসুর খালাস হয়েছেন৷


শিলাইছড়ি থানার ওসি জয়ন্ত মালাকার জানান, ১৯৮৭ সালে সংঘটিত ওই খুনের ঘটনায় তেমন কোনও নথি তাঁর কাছে নেই৷ শুধু ওয়ারেন্ট রয়েছে৷ এর ভিত্তিতে কেউজাই মগকে গ্রেফতার করা হয়েছে৷ তিনি বলেন, ওয়ারেন্ট অনুযায়ী ১৯৮৭ সালে শিলাছড়ি এলাকায় গ্রামপ্রধান অরুণবরণ চাকমা খুনে অভিযুক্ত বারবিল এলাকার শিলারদুয়ারের বাসিন্দা কেউজাই মগ পালিয়ে গা ঢাকা দিয়েছিল৷ তাঁর দাবি, দীর্ঘ সময় তাকে মিজোরামে আত্মগোপন করে থাকার প্রমাণ মিলেছে৷ গোপন সূত্রে প্রাপ্ত খবরে নাকি জানতে পেরেছেন, দামছড়া দিয়ে কাঞ্চনপুর হয়ে আমবাসা থানাধীন লালছড়া জুমিয়া কলোনি এলাকায় কেউজাই মগ আত্মগোপন করে রয়েছে৷


জয়ন্তবাবু জানান, ওই খবরের ভিত্তিতে আমবাসা থানার সহযোগিতায় গতকাল তাকে গ্রেফতার করা হয়েছে৷ আজ তাকে বিলোনিয়া সেসন কোর্টে তোলা হয়েছে৷ তিনি জানান, তার বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৪৪৪/৪৪৮/৩২৩/৩০৪/৩৪ ধারায় মামলা হয়েছিল৷


এদিকে, ধৃত কেউজাই মগের আইনজীবী দীপঙ্কর দেবনাথ জানান, তার মক্কেলকে এক দিনের জেল হাজতে পাঠিয়েছে আদালত৷ দীপঙ্করবাবুর কথায়, তাঁর মক্কেল নিদর্োষ৷ কারণ, ওই খুনের ঘটনায় অন্য অভিযুক্তরা সকলেই বেকসুর খালাস হয়েছেন৷ আগামীকাল তাকে পুনরায় আদালতে তোলা হবে৷ আগামীকাল ওই খুনের মামলার সমস্ত নথি আদালতে জমা দিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন বিচারক৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026
Scroll to Top