News Flash

  • Home
  • Uncategorized
  • বিদ্যুৎ মাশুল বৃদ্ধির ইঙ্গিত দিলেন নিগমের সিএমডি

বিদ্যুৎ মাশুল বৃদ্ধির ইঙ্গিত দিলেন নিগমের সিএমডি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুলাই ৷৷ বাড়তে চলেছে বিদ্যুৎ মাশুল৷ এমনটাই আজ ইঙ্গিত দিলেন বিদ্যুৎ নিগমের সিএমডি এম এস কেলে৷ তাঁর কথায়, অন্তিমবার ২০১৪ সালে বিদ্যুৎ মাশুল বাড়ানো হয়েছিল৷ এরপর থেকে গত ৫ বছরে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি পায়নি৷ কিন্তু, বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করা খুবই জরুরি বলে দাবি করেন তিনি৷

এদিকে, ভোক্তাদের পরিষেবায় আপোষ হোক, তবুও যত কম লোক নিয়োগ করে কাজ চালানো যায়, সেই পথেই এতদিন হেঁটেছে বিদ্যুৎ নিগম৷ ফলে রাজ্যে বিদ্যুৎ পরিষেবা নিয়ে গ্রাহক অশান্তি চরমে পৌছে যায়৷ কিন্তু, সম্প্রতি বিদ্যুৎ মন্ত্রী তথা উপ-মুখ্যমন্ত্রীর ধমক খেয়ে এখন শূন্যপদে নিয়োগ করতে চলেছে নিগম৷ আজ বিদ্যুৎ নিগমের সিএমডি সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, শীগ্রই ১৯২ জন কর্মী চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে৷

প্রসঙ্গত, বিদ্যুতের যন্ত্রনায় ত্রিপুরায় সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে গিয়েছিল৷ প্রায়শই লোডশেডিং এর ফলে যন্ত্রনা আরও বেড়ে গিয়েছিল৷ তাই বাধ্য হয়ে মাঠে নামেন বিদ্যুৎমন্ত্রী৷ তিনি সাফ বলে দেন, কর্মীস্বল্পতা দূর করে বিদ্যুৎ সমস্যা সমাধানে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে৷

আজ নিগমের সিএমডি এম এস কেলে জানিয়েছেন, আগরতলায় ৭৯ টিলা স্থিত সাব স্টেশনে বিরাট সমস্যা দেখা দেওয়ায় কয়েকদিন বিদ্যুৎ যন্ত্রনায় ভোক্তাদের ভুগতে হয়েছে৷ তবে, এখন সমস্যার সমাধান হয়ে গেছে৷ তিনি বলেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে কিছু সমস্যা সময়ের মধ্যেই সমাধানে তৎপর রয়েছে নিগম৷

তার কথায়, রাজ্যে ৮ লক্ষ ২২ হাজার ৪৫৯ জন ভোক্তা রয়েছেন৷কিন্তু, তাদের মধ্যে সরকারি দপ্তরগুলি থেকে ৯০ কোটি এবং সাধারণ ভোক্তাদের কাছ থেকে ১৫০ কোটি টাকা পাওনা রয়েছে৷

এদিকে, বিদ্যুতের সমস্যা দ্রুত সমাধানে লোক নিয়োগের সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি৷ তার কথায়, দীর্ঘ বছর ধরে পদোন্নতি বন্ধ রয়েছে৷ ফলে অনেক গুরুত্ত্বপূর্ণ পদে লোক নিয়োগ করা হচ্ছে না৷ কিন্তু, এখন ১৯২ জন কর্মী চুক্তিভিক্তিক নিয়োগ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে৷ তার আশা, বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক হবে রাজ্যে৷

এদিন বিদ্যুৎ নিগমের সিএমডি বিদ্যুৎ মাশুল বৃদ্ধির পক্ষে সওয়াল করেছেন৷ তিনি জানান, ২০১৪ সালে অন্তিমবার বিদ্যুৎ বাড়ানো হয়েছিল৷ এরপর থেকে বাড়ানো হয়নি বিদ্যুৎ মাশুল৷ কিন্তু, প্রতিবছর নিগমের ব্যয় বেড়েছে৷ আয়ের সাথে সাজ্জুজ রেখে ব্যয় বরাবরই বৃদ্ধি পেয়েছে৷ তাঁর কথায়, নিগমের আর্থিক স্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি খুবই জরুরি৷ কারণ, বাংলাদেশ এবং সম্প্রতি নেপালকে বিদ্যুৎ বিক্রি করে নিগমের লোকসান অনেকটাই কমেছে৷ তবুও, বিদ্যুৎ মাশুল বৃদ্ধি না হলে লোকসান হওয়া স্বাভাবিক৷ তিনি জানান, বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করছে রাজ্য বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশনের উপর৷ তারাই মাশুল নির্ধারন করে থাকে৷ তাঁর বক্তব্য, শীঘ্রই বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশনের বৈঠক অনুষ্ঠিত হবে৷ ওই বৈঠকে মাশুল বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে৷ ফলে, শীঘ্রই বিদ্যুতের মাশুল বাড়তে পারে বলে আশঙ্কা করা ভুল হবে না৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top