News Flash

  • Home
  • Uncategorized
  • পঞ্চমদিনে পড়ল সমাজকর্মী আন্না হাজারের আমরণ অনশন
Image

পঞ্চমদিনে পড়ল সমাজকর্মী আন্না হাজারের আমরণ অনশন

নয়াদিল্লি, ৩ ফেব্রুয়ারি (হি.স.) : রবিবার পঞ্চমদিনে পড়ল সমাজকর্মী আন্না হাজারের আমরণ অনশন৷ লোকপাল ও লোকায়ুক্তের দাবি নিয়ে নিজের গ্রাম রালেগাঁও সিদ্ধিতে আমরণ অনশনরত আন্না হাজারে |
লোকপাল ও লোকায়ুক্তের দাবি নিয়ে ফের অনশনে আন্না হাজারে৷ রবিবার তাঁর অনশন পঞ্চমদিনে পড়ল ৷ আজ নিজের গ্রাম রালেগাঁও সিদ্ধির ওই অনশন থেকে তিনি বলেন, তাঁর কিছু ঘটনলে দায়ী হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷সুপ্রিম কোর্টে নির্দেশ সত্ত্বেও লোকপাল ও লোকয়ুক্ত বিল, ২০১৩-র নিয়ে মোদী সরকার কোনও পদক্ষেপ নেয়নি, এমনই অভিযোগ আন্নার৷ তাঁকে দেওয়া কোনও প্রতিশ্রুতি পূরণ করতে সরকার ব্যর্থ বলেও অভিযোগ তাঁর৷ তাঁর দাবি, সমস্যার সম্মুখীন হয়ে সমাধানই আমার লক্ষ্য, আগুনে ঘি দেওয়া নয়, আর এভাবেই মানুষ আমাকে চেনে ৷


প্রসঙ্গত, গত আট বছর ধরে আন্না হাজারে লোকপাল ও লোকায়ুক্তের দাবি জানিয়ে আসছেন৷ এই নিয়ে তৃতীয়বার অনশনে বসেছেন তিনি৷ প্রথমবার দিল্লির রামলীলা ময়দানে ২০১১ সালে আমরণ অনশনে বসেছিলেন তিনি৷ তবে এবার রামলীলা ময়দান নয়, নিজের গ্রাম রালেগাঁও সিদ্ধিতে গত ৩০ জানুয়ারি আমরণ অনশন শুরু করেন তিনি৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top