News Flash

  • Home
  • Uncategorized
  • টিএমসি, স্টাইপেন্ড বাড়ানোর বিষয়টি বিবেচনার আশ্বাসে কর্মবিরতি তুলে নিল ইন্টার্নরা
Image

টিএমসি, স্টাইপেন্ড বাড়ানোর বিষয়টি বিবেচনার আশ্বাসে কর্মবিরতি তুলে নিল ইন্টার্নরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ সেপ্ঢেম্বর৷৷ ত্রিপুরা মেডিক্যাল কলেজে ইন্টার্নদের কর্মবিরতি সমাপ্ত হয়েছে৷ কলেজের প্রিন্সিপালের কাছে শনিবার তারা লিখিতভাবে কর্মবিরতি সমাপ্ত বলে জানিয়েছে৷ কলেজ কর্তৃপক্ষ তাদের স্টাইপেন্ড বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হবে বলে আশ্বাস দিয়েছেন৷

পাঁচদিন ধরে ত্রিপুরা মেডিক্যাল কলেজে ইন্টার্নদের কর্মবিরতি চলছিল৷ স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতেই তারা কর্মবিরতি পালন করছিল৷ কলেজ কর্তৃপক্ষ তাদের কর্মবিরতি প্রত্যাহারের আবেদন জানালেও তারা তা শুনেনি৷ এমনকি গত ২৭ সেপ্ঢেম্বর সোসাইটির কার্যকরী কমিটির বৈঠক চলাকালীন কলেজ কর্তৃপক্ষকে ঘেরাও করেন ইন্টার্নরা৷

হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতির কারণে কিছুটা অচলাবস্থা দেখা দিয়েছিল৷ অবশ্য কলেজ কর্তৃপক্ষের দাবি, হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসকের কোন অভাব নেই৷ তাই, স্বাস্থ্য পরিষেবা বিঘ্ন হওয়ার কোন সম্ভাবনা নেই৷

শনিবার ফের কলেজ কর্তৃপক্ষ ইন্টার্নদের কর্মবিরতি প্রত্যাহারের আবেদন জানালে তারা তাতে সম্মত হন৷ তাঁদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, স্টাইপেন্ড বাড়নোর বিষয়টি বিবেচনা করা হবে৷ এরপরই তারা লিখিতভাবে কর্মবিরতির সমাপ্ত বলে জানিয়েছে৷

এদিন সোসাইটির সিইও শশবর বিকাস সেন জানিয়েছেন, ইন্টার্নদের স্টাইপেন্ড বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হবে৷ তাদের বুঝানো হয়েছে, বেসরকারী মেডিক্যাল কলেজে কোথাও স্টাইপেন্ড প্রদান করা হয় না৷ রিমস-এ বহিরাজ্য থেকে ইন্টার্নশিপ করতে গেলে উল্টে তাদের ৭০-৮০ হাজার টাকা দিতে হয়৷  কিন্তু, এরাজ্যের আর্থ-সামজিক অবস্থা বিবেচনা করে ইন্টার্নদের স্টাইপেন্ড দেওয়া হচ্ছে৷ তাছাড়া, শুধু ইন্টার্নদের স্টাইপেন্ড বাড়ালে চলবে না৷ হাসপাতালের অন্যান্য কর্মচারীদেরও বেতন বৃদ্ধি করতে হবে, তাও বিবেচনার মধ্যে রয়েছে৷ তবে, ইন্টার্নদের কর্মবিরতির পেছনে বহিরাগতদের ইন্ধন রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top