News Flash

  • Home
  • Uncategorized
  • প্রয়াত রাষ্ট্রসঙ্ঘের সপ্তম মহাসচিব কফি আন্নান, বয়স হয়েছিল ৮০ বছর
Image

প্রয়াত রাষ্ট্রসঙ্ঘের সপ্তম মহাসচিব কফি আন্নান, বয়স হয়েছিল ৮০ বছর

রাষ্ট্রসঙ্ঘ, ১৮ আগস্ট (হি.স.): প্রয়াত হলেন রাষ্ট্রসঙ্ঘের সপ্তম মহাসচিব, বিশিষ্ট কূটনীতিবিদ এবং নোবেল শান্তি পুরস্কার জয়ী কফি আন্না| শারীরিক অসুস্থতাজনিত কারণে শনিবার জীবনাবসান হয়েছে রাষ্ট্রসঙ্ঘের সপ্তম জেনারেল সেক্রেটারি কফি আন্নান-এর| মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর| রাষ্ট্রসঙ্ঘের তরফে এই দুঃসংবাদ জানানো হয়েছে| প্রয়াত কফি আন্নান-এর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে জানানো হয়েছে, ‘আন্নান পরিবার এবং কফি আন্নান ফাউন্ডেশন অত্যন্ত দুঃখের সঙ্গে ঘোষণা করেছে যে, ১৮ আগস্ট প্রয়াত হয়েছেন রাষ্ট্রসঙ্ঘের প্রাক্তন সেক্রেটারি জেনারেল এবং নোবেলে শান্তি পুরস্কার জয়ী কফি আন্নান|’
১৯৩৮ সালের ৮ এপ্রিল ঘানার কুমাসিতে জন্মগ্রহণ করেছিলেন কফি আন্নান| ১৯৯৭ সালের জানুয়ারি থেকে ২০০৬ সালের ডিসেম্বর মাস পর্যন্ত রাষ্ট্রসঙ্ঘের সপ্তম সেক্রেটারি-জেনারেল হিসেবে দায়িত্ব সামলেছেন বিশিষ্ট কূটনীতিবিদ কফি আন্নান| ২০০১ সালে নোবেল শান্তি পুরস্কারে সম্মানিত হয়েছিলেন কফি আন্নান|

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top