News Flash

  • Home
  • Uncategorized
  • দেশভাগ নিয়ে নিজের মন্তব্যে ক্ষমা প্রার্থনা করলন ধর্মগুরু দলাই লামা
Image

দেশভাগ নিয়ে নিজের মন্তব্যে ক্ষমা প্রার্থনা করলন ধর্মগুরু দলাই লামা

নয়াদিল্লি, ১০ আগস্ট (হি.স.) : গান্ধীজি ও জিন্নাকে নিয়ে নিজের বক্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করলেন বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা। শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, আমার বয়ান কাউকে আঘাত দিয়ে থাকলে আমি দুঃখিত। গত বুধবার এক অনুষ্ঠানে দলাই লামা বলেন, ‘মহাত্মা গান্ধী চাইতেন জিন্না ভারতের প্রথম প্রধানমন্ত্রী হোন। কিন্তু জওহরলাল নেহেরু তা হতে দেননি। তা হলে দেশভাগ রোখা সম্ভব হত।’
দলাই লামার এই বক্তব্যে দেশজোড়া তোলপাড় শুরু হয়। ধর্মগুরুর এহেন রাজনৈতিক বয়ানে আপত্তি জানায় বেশ কয়েকটি রাজনৈতিক দল। গত বুধবার এক আলোচনাসভায় একটি প্রশ্নের উত্তরে এই বয়ান দিয়েছিলেন দলাই লামা।
দলাই লামার কথায়, ‘আমার মনে হয়, সামন্ততান্ত্রিক ব্যবস্থার থেকে গণতন্ত্রিক প্রণালি অনেক ভাল। সামন্ততান্ত্রিক ব্যবস্থায় কয়েকজনের হাতেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকে। এটা একটা বিপজ্জনক জিনিস।’ এরপরই দলাই লামা বলেন, ‘আমার মনে হয় মহাত্মা গান্ধী মহম্মদ আলি জিন্নাহকে দেশের প্রথম প্রধানমন্ত্রী করার পক্ষে ছিলেন। কিন্তু জওহরলাল নেহেরু তা মানেননি। মানলে হয়ত ভারত ভাগ রোখা সম্ভব হতো। পণ্ডিত নেহেরু খুব অভিজ্ঞ ও বুদ্ধিমান ছিলেন। তবে তাঁরও কিছু ভুল হয়েছে।’

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top