News Flash

  • Home
  • Uncategorized
  • মসজিদে অাত্মঘাতী বোমা বিস্ফোরণে মৃত ২০
Image

মসজিদে অাত্মঘাতী বোমা বিস্ফোরণে মৃত ২০

কাবুল, ৩ অাগস্ট (হি.স.) : ফের অাত্মঘাতী বোমা বিস্ফোরণে রক্তাক্ত হল আফগানিস্তানের মসজিদ প্রাঙ্গন৷ শুক্রবার মসজিদের সামনে আত্মঘাতী বোমা বিস্ফোরণে কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে৷ আহত অন্ততপক্ষে ৫০ জন৷ যদিও সরকারি মতে জখম ৩০৷ তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক৷ ফলে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে৷

শুক্রবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ পূর্ব আফগানিস্তানের পাকতিয়া প্রদেশে৷ স্থানীয় একটি শিয়া মসজিদের বাইরে প্রথমে অপেক্ষা করছিল দুই আক্রমণকারী৷ পরে মসজিদে ঢোকে তারা৷ সেই সময় মসজিদের ভেতর নমাজ চলছিল প্রার্থনা৷ মসজিদে প্রবেশের সময় দুই নিরাপত্তকর্মীকে গুলি করে খুন করে জঙ্গিরা৷ প্রথমজন বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দেয়৷ এরপর দ্বিতীয়জন বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দেওয়ার আগে পুলিশ তাকে গুলি করে৷ না হলে মৃতের সংখ্যা আরও দ্বিগুণ হতে পারত৷

পাকতিয়া প্রদেশের পুলিশের মুখপাত্র সর্দার ওয়ালি তাবাসুন জানিয়েছেন, বিস্ফোরণের জেরে বহু মানুষ আহত হয়েছে৷ তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ এখনও অবধি কোনও জঙ্গি সংগঠন ঘটনার দায় স্বীকার করেনি৷ তবে অনুমান ইসলামিক স্টেটের জঙ্গিরা এই বিস্ফোরণের নেপথ্যে৷ কেননা অতীতে তাদেরকে এই ধরনের হামলার দায় স্বীকার করে নিয়েছে আইএস জঙ্গিরা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top