News Flash

  • Home
  • Uncategorized
  • মৃত্যুমিছিল অব্যাহত, ইন্দোনেশিয়ায় ৬.৪ তীব্রতার ভূকম্পনে মৃত বেড়ে ১৭
Image

মৃত্যুমিছিল অব্যাহত, ইন্দোনেশিয়ায় ৬.৪ তীব্রতার ভূকম্পনে মৃত বেড়ে ১৭

জাকার্তা, ৩০ জুলাই (হি.স.): মৃত্যুমিছিল অব্যাহত, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ইন্দোনেশিয়ায় ৬.৪ তীব্রতার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হল ১৭। এছাড়াও অল্পবিস্তর চোট পেয়েছেন অন্ততপক্ষে ১৫০ জন। আহতদের মধ্যে বহু মানুষের শারীরিক অবস্থা সঙ্কটজনক, তাই প্রশাসনের আশঙ্কা মৃতের সংখ্যা হয়তো আরও বাড়তে পারে। স্থানীয় সময় অনুযায়ী, রবিবার সকাল ৬.৪৭ মিনিট নাগাদ ৬.৪ তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ইন্দোনেশিয়ার লম্বক আইল্যান্ড। জোরালো ভূমিকম্পের ঝাঁকুনিতে কেঁপে ওঠে বহু ঘর-বাড়ি।

রবিবার রাত পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ১৫, আরও দু’জনের মৃত্যুর পর মৃতের সংখ্যা বেড়ে হল ১৭। প্রশাসনের তরফে জানানো হয়েছে, বহুতল ভেঙে পড়ার কারণেই অধিকাংশ মানুষের মৃত্যু হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল লম্বকের উত্তরাঞ্চলীয় মাতারাম শহর থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থিত হওয়ায় দ্বীপটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে, ভূমিকম্পের কারণে মাউন্ট রিনজানি অভিমুখে রওনা দেওয়া অন্ততপক্ষে ১০০ জন ট্রেকার আটকে পড়েছেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top