News Flash

  • Home
  • Uncategorized
  • প্রকাশ্য রাস্তায় সুকলছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা বিলোনীয়ায়
Image

প্রকাশ্য রাস্তায় সুকলছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা বিলোনীয়ায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই৷৷ প্রকাশ্য দিবালোকে খোলা রাস্তায় সবার সামনে দুই যুবক এক সুকল পড়ুয়া ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করেছে৷ এ ঘটনায় তীব্র উত্তেজনা বিরাজ করছে বিলোনীয়ার বৈদ্যটিলায়৷ জানা গিয়েছে, সকালে প্রাইভেট টিউশনের জন্য বাড়ি থেকে বেরিয়েছিল দ্বাদশ শ্রেণির এক ছাত্রী৷ সে সময় ওই রাস্তায় অনেক প্রাতঃভ্রমণকারীও ছিলেন৷ সৎসঙ্গ আশ্রমের কাছাকাছি ছাত্রীটি আসতেই সাইকেল চেপে দুই যুবক মেয়েটির সামনে এসে দাঁড়ায় এবং তার হাত ধরে টানাটানি শুরু করে৷ মেয়েটি চিৎকার করতে থাকে৷ এক সময় ওই দুই যুবক মেয়েটির জামা কাপড় টেনে ছিঁড়ে ফেলার চেষ্টা করে৷ মেয়েটি তার ইজ্জত রক্ষার আপ্রাণ চেষ্টা করতে থাকে৷ শিক্ষিত, বিবেকবুইদ্ধ সম্পন্ন মানুষ সে সময় ঘটনাস্থলে ছিলেন৷ কিন্তু মেয়েটিকে রক্ষা করতে কেউই এগিয়ে আসেননি, উঠেছে এমন অভিযোগ৷ অনেকে দৃশ্য দেখেছিলেন আবার বেশ কয়েকজন প্রাতঃভ্রমণকারী কেটে পড়েন৷

সে সময় হঠাৎ করে সৎসঙ্গ আশ্রম থেকে এক মহিলা বেরিয়ে এসে মেয়েটিকে ওই দুই যুবকের হাত থেকে রক্ষা করেন৷ পরে ছাত্রীটির বাবা পুরো ঘটনা বিলোনীয়া থানায় জানান৷ বিলোনীয়া থানার পুলিশ অভিযুক্ত দুই যুবকের সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছে৷ যদিও খবর লেখা পর্যন্ত দুই যুবককে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ৷ তবে, পুলিশের বক্তব্য সমস্ত এলাকা নাকাবন্দি করে দেওয়া হয়েছে৷ এছাড়া সীমান্তে সতর্কবার্তা পাঠানো হয়েছে যাতে করে অভিযুক্ত দুই যুবক পালিয়ে যেতে না পারে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top