News Flash

  • Home
  • Uncategorized
  • নির্বাচনী প্রচারের সময় আত্মঘাতী বিস্ফোরণ, পেশোয়ারে এএনপি নেতা সহ মৃত্যু ২০ জনের
Image

নির্বাচনী প্রচারের সময় আত্মঘাতী বিস্ফোরণ, পেশোয়ারে এএনপি নেতা সহ মৃত্যু ২০ জনের

পেশোয়ার (পাকিস্তান), ১১ জুলাই (হি.স.): নির্বাচনী প্রচারের সময় আত্মঘাতী বিস্ফোরণ, রক্তাক্ত হল পাকিস্তানের পেশোয়ার। সন্ত্রাসবাদী হামলায় অকালেই প্রাণ হারালেন আওয়ামি ন্যাশনাল পার্টির (এএনপি) স্থানীয় নেতা হারুন বিলুর সহ অন্তত ২০ জনের। এছাড়াও জখম হয়েছেন কমপক্ষে ৬৫ জন। আগামী ২৫ জুলাই পাকিস্তানে সাধারণ নির্বাচন। এই মুহূর্তে জোরকদমে চলছে নির্বাচনী প্রচার। পেশোয়ারের পিকে-৭৮ আসন থেকে আওয়ামি ন্যাশনাল পার্টির (এএনপি) প্রার্থী হয়েছিলেন হারুন বিলু। মঙ্গলবার রাতে পেশোয়ারের ইয়াকাটুট এলাকায় বিলুর যখন কর্মী-সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখার প্রস্তুতি নিচ্ছিলেন সেই সময় আত্মঘাতী বিস্ফোরণ হয়।
জোরালো বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণে মৃত্যু হয়েছে এএনপি নেতা হারুন বিলুর সহ অন্ততপক্ষে ২০ জনের। জখম হয়েছে কমপক্ষে ৬৫ জন। সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করেছেন পাকিস্তান তহরিক-ই-ইনসাফ পার্টির প্রধান ইমরান খান। টুইটে ইমরান খান লেখেন, \”হারুন বিলুর এবং আরও দুই এএনপি কর্মীর মৃত্যুর খবরে দুঃখিত। পেশোয়ারে এএনপি-র মিছিলে জঙ্গি হামলার তীব্র নিন্দা করি।\” এখনও পর্যন্ত সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন। উল্লেখ্য, ২০১২ সালে পেশোয়ারেই দলীয় বৈঠকের সময় পাকিস্তানী তালিবান হামলায় মৃত্যু হয়েছিল হারুন বিলুর-এর বাবা বশির আহমেদ বিলুর-এর।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top