News Flash

Posts of - June 18, 2018

নাইজেরিয়াকে হারাল ক্রোয়েশিয়া

কলিনিংগার্ড, ১৭ জুন (হি.স.): বিশ্বকাপের প্রথম ম্যাচ জয় করল ক্রোয়েশিয়া৷ রাশিয়াতে নিজেদের প্রথম ম্যাচে নাইজেরিয়াকে ২-০ হারায় তারা৷ শনিবার রাতের ম্যাচে ক্রোয়েশিয়ার দু’টি গোলেরএকটি নাইজেরিয়ার ফুটবলার এটেবো-এর আত্মঘাতী গোল৷ ম্যাচের ৩২তম মিনিটে মদ্রিচের কর্নার থেকে হেডে করে বল গোলে পাঠানোর চেষ্টা করেন মানজুকিচকে৷ ক্রোয়েশিয়ান ফরোয়ার্ডের নিচুহেড বিপক্ষের গোলপোস্ট মিস করেছিল কিন্তু নাইজেরিয়ার ফুটবলার এটেবোর পায়ে লেগে দিক পাল্টে বল জড়ায় জালে৷ ১-০ এগিয়ে থেকে ম্যাচের প্রথমার্ধ শেষ করে ক্রোয়েশিয়া৷ দ্বিতীয়ার্ধে একটিকর্নারের সময় ক্রোয়েশিয়ার ফুটবলার মানজুকিচকে পিছন থেকে আঁকড়ে ধরে রাখেন ট্রুস্ট-একং৷ যার ফলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি৷ পেনাল্টি থেকে নেওয়া নীচু শটে বল নাইজেরিয়ারজালে জড়িয়ে দেন মদ্রিচ৷ ২-০ ব্যবধানে এগিয়ে যায় ক্রোয়েশিয়া৷

ByByadmin Jun 18, 2018

লামডিং-বদরপুর পাহাড়ে সীমিত কয়েকটি ট্রেন চলাচল শুরু

গুয়াহাটি, ১৭ জুন (হি.স.) : আজ রবিবার থেকে লামডিং-বদরপুর সেকশনে কয়েকটি যাত্রীবাহী ট্রেন চালাবে উত্তর-পূর্ব সীমান্ত রেল। বিশ্বস্ত এক সূত্র জানিয়েছে, সংশ্লিষ্ট রেলের ট্র্যাকইঞ্জিনিয়ারিঙের কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পর আজ বিকেল তিনটেয় লামডিং থেকে বদরপুরের উদ্দেশে যাত্রা করেছে বিশেষ যাত্রীবাহী ট্রেন। ধারা বর্ষণ ও ঘন ঘন ধসে বিপর্যস্ত হয়ে পড়েছিল উত্তর-পূর্ব সীমান্ত রেলের লামডিং-বদরপুর পাহাড় সেকশন। ফলে ১৪ জুন থেকে ওই রুটে অনির্দিষ্টকালের জন্য সব ট্রেন চলাচল বাতিল করাহয়েছিল। সেদিন থেকে যুদ্ধকালীন তৎপরতায় বিধ্বস্ত রেলওয়ে ট্র্যাক সারাই করার পর রেলের ট্র্যাক ইঞ্জিনিয়ারিঙের কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পর আজ থেকে সীমিত কয়েকটি ট্রেনচালানোর কথা জানানো হয়েছে। তবে শিলচরগামী সব ট্রেন বদরপুর জংশন পর্যন্ত চলাচল করবে। কেননা কাটাখাল এলাকায় রেলওয়ে ট্র্যাকের কিছু অংশ এখনও জলের তলায় থাকায় এখনইশিলচর যেতে দেওয়া হবে না কোনও ট্রেন। সবগুলির যাতায়াত বদরপুর পর্যন্ত থাকবে। সে হিসেবে ফের কোনও বিপত্তির সৃষ্টি না হলে আজ রবিবার রাত নির্দিষ্ট সময় ১১.৫৫ মিনিটে গুয়াহাটি থেকে শিলচরের উদ্দেশে যাত্রা করবে ৫৫৬১৫ গুয়াহাটি-শিলচর ফাস্ট প্যাসেঞ্জার। একইভাবেআগামীকাল সোমবার ৫৫৬১৬ শিলচর-গুয়াহাটি ফাস্ট প্যাসেঞ্জার তাছাড়া ২৫৬৫৮ শিলচর-শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসও আগামীকাল শিলচরের পরিবর্তে বদরপুর জংশন থেকে ছাড়বে বলেজানা গেছে। এদিকে, ১২৫০৩ বেঙ্গালুরু-আগরতলা হামসফর এক্সপ্রেসও আগরতলা পর্যন্ত চালানো হবে। এই কয়দিন হামসফর কামাখ্যা পর্যন্ত যাতায়াত করেছিল বলে সূত্রটি জানিয়েছে। অন্যদিকে, ২৫৬৫৭ শিয়ালদা-শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আজ সকালে লামডিঙে আটকে দেওয়া হয়েছে। তাছাড়া, ২০৫০১ আগরতলা-আনন্দবিহার রাজধানী এক্সপ্রেস আগামী ১৯ জুন পর্যন্তআগরতলার পরিবর্তে কামাখ্যা পর্যন্ত চলাচল করবে বলে উত্তরপূর্ব সীমান্ত রেলের সদর দফতর সূত্রে জানা গেছে। উল্লেখ্য, লামডিং-বদরপুর পাহাড় লাইনের দাউতোহাজা-ফাইডিং, ফাইডিং-মাহুর, জাটিঙ্গা লামপুর-নিউ হারাঙ্গাজাওয়ের বহু রেলওয়ে ট্র্যাক ভূমিধসের ফলে গত ১৪ জুন থেকে বন্ধ করা হয়েছিলট্রেন চলাচল। তাছাড়া লামডিং থেকে হাফলংগামী রেল সড়কের ডিহাখু স্টেশনের কাছে তিন নম্বর, নয় এবং দশ নম্বর সুরঙ্গের ভিতরের রেললাইন বিধ্বস্ত হয়েছিল ভূমিধসের ফলে।

ByByadmin Jun 18, 2018

অপরিবর্তিত কৈলাসহর, অন্যত্র বন্যা পরিস্থিতির উন্নতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন৷৷প্রবল বর্ষণ থেমেছে। রাজ্যের বেশিরভাগ জেলায় জল নামতে শুরু করেছে। প্রধান নদীগুলির জলও ধীরে…

ByByadmin Jun 18, 2018

বন্যা পরবর্তী আন্ত্রিক এবং ডায়ারিয়ার প্রাদুর্ভাব , সর্প-দংশনে মহিলার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন৷৷ রাজ্যের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। প্রধান নদীগুলি থেকে জল…

ByByadmin Jun 18, 2018
Image Not Found

পঞ্জাবে ট্রাকের পিছনে ধাক্কা বেসামাল এসইউভি গাড়ির, শিশু ও মহিলা সহ মৃত ৭

অমৃতসর, ১৮ জুন (হি.স.): সাত সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, পঞ্জাবের অমৃতসরের সন্নিকটে অকালেই প্রাণ হারালেন তিনজন মহিলা ও…

ByByadmin Jun 18, 2018

বল বিকৃতির অভিযোগে আইসিসির রোষের মুখে শ্রীলঙ্কার অধিনায়ক

সেন্ট লুসিয়া, ১৭ জুন (হি.স.) : ফের বল বিকৃতির অভিযোগে কলঙ্কিত ক্রিকেট। এবার শ্রীলঙ্কার অধিনায়ক দীনেশ চাণ্ডিমালের বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ উঠল। রবিবার আইসিসির তরফেজানানো হয়েছে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে বল বিকৃতি করেছেন দীনেশ। এদিন টুইট করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা জানায়, “আইসিসির কোড অফ কনডাক্টের ২.২.৯ লেভেললঙ্ঘন করেছেন শ্রীলঙ্কার অধিনায়ক দীনেশ চাণ্ডিমাল।” এই একই চার্জে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে দোষী ঘোষিত হয়েছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ক্যামেরন ব্যানক্রফ্ট। যে জল অনেকদূরগড়ায়। নির্বাসিত করা হয় অজি নেতা স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারকেও। ঘটনাটি ঘটে শনিবার। সেন্ট লুসিয়ায় শ্রীলঙ্কা বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন উত্তপ্ত হয়ে উঠেছিল মাঠের পরিবেশ। দুই আম্পায়ার আলিম দার ও ইয়ান গুল্ড শ্রীলঙ্কার বিরুদ্ধেবলের অবস্থা পরিবর্তনের অভিযোগ জানান। আর তাই সেদিন মাঠে নামার আগে সেই বল বদলের সিদ্ধান্ত নেন। সেই সঙ্গে পেনাল্টি হিসেবে অতিরিক্ত পাঁচ রান দিয়ে দেওয়া হয় ক্যারিবিয়ানদের।এমন পরিস্থিতিতে মাঠে নামতেই রাজি হননি শ্রীলঙ্কার ক্রিকেটাররা। ক্ষুব্ধ অধিনায়ক চাণ্ডিমাল জানিয়ে দেন, তাঁরা খেলতে রাজি নয়। এমনকি ড্রেসিংরুমে ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথের সঙ্গেতর্ক জুড়ে দেন তিনি। তাঁর সঙ্গ দেন দলের কোচরাও। পেনাল্টি রান দেওয়া নিয়েও আপত্তি জানান তাঁরা। ফলে খেলা শুরু হতে প্রায় দু’ঘণ্টা দেরি হয়। সকাল সাড়ে ন’টায় খেলা শুরু হওয়ার কথা,সেখানে তা শুরু হয় সাড়ে এগারোটায়।আম্পায়ারদের সিদ্ধান্ত অনুযায়ী বল বদলেই খেলা হয়। শেষমেশ আইসিসির রোষের মুখ থেকে রক্ষা করা গেল না চাণ্ডিমালকে। এবার দেখার কী শাস্তি হয়।

ByByadmin Jun 18, 2018
Scroll to Top