News Flash

Posts of - June 18, 2018

দুটি শিশু-সহ গ্রেফতার দুই পাচারকারী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন৷৷ মেলাঘর থেকে দুই শিশু-সহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। মেলাঘর থানা পুলিশ এই…

ByByadmin Jun 18, 2018

আগরতলার জনবহুল এলাকায় গুলি, জখম এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন৷৷ প্রকাশ্য দিবালোকে এক ব্যক্তিকে গুলি করে খুনের চেষ্টাকে কেন্দ্র করে রাজধানী আগরতলায় উত্তেজনা…

ByByadmin Jun 18, 2018

যাত্রাপুরে যান সন্ত্রাসে নিহত দুই, আহত বারো

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৭ জুন৷৷ যান দুর্ঘটনায় কাঁঠালিয়া বিলোনিয়া তিন ডেপা ১০ কিলোমিটার রোর্ডে  টিআর০৭এ-১৫৬৮ নাম্বারের বলোরো পিকআপ…

ByByadmin Jun 18, 2018

কথার নাম লতা

সুবোধ ঘোষ এক মাতাল আর এক মাতালকে বলে- দোস্ত, আমরা মদ খাইয়া মাতলামি করলে পুলিশ আমাগোরে ক্যান ধইরা…

ByByadmin Jun 18, 2018
Image Not Found

বিতর্কের কারণে মেক্সিকোর বিরুদ্ধে রিজার্ভ বেঞ্চে ওজিল

মস্কো, ১৭ জুন (হি.স.): মেক্সিকোর বিরুদ্ধে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠের বাইরের রিজার্ভ বেঞ্চে জায়গা হতে পারে মেসুট ওজিলের৷ রবিবার মেক্সিকোর বিরুদ্ধে জার্মানির প্রথম বিশ্বকাপম্যাচ৷ প্রথম একাদশ থেকে ছেঁটে ফেলা হতে পারে ম্যান সিটির মিডফিল্ডার গুনদোয়ানকে৷ ওজিলকে ছাড়া এখনও পর্যন্ত কোনও বড় ম্যাচের প্রথম একাদশ সাজাননি কোচ জোয়াকিম লো৷ বড় ম্যাচের প্লেয়ার হিসাবে কোচের কাছে গুরুত্ব পান বলেই প্রিমিয়র লিগের শেষ দিকে পিঠে চোটপাওয়া সত্ত্বেও বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছিলেন ওজিল৷ এমনকি পরের দিকে হাঁটুতে সমস্যা দেখা দেওয়ার পরেও বিশ্বকাপের চূড়ান্ত দলে রয়েছেন তিনি৷ এমনিতেই গতবারেরচ্যাম্পিয়নদের বিশ্বকাপ অভিযান শুরুর ম্যাচে ওজিলের মাঠে নামা পুরোপুরি নিশ্চিত ছিল না৷ তার উপর তাঁকে নিয়ে সমর্থকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেওয়ায় ক্ষুব্ধ জার্মান কোচ৷ বিরক্তিনিয়ে দলের দুই ফুটবলারকে এমন কাজ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন জোয়াকিম লো৷ ওজিলের উপর তিনি এতটাই খাপ্পা যে, তাঁকে মেক্সিকো ম্যাচে ডাগ আউটে বসিয়ে রাখতে পারেন৷অন্তত প্রথম একাদশে ওজিলকে দেখতে পাওয়ার সম্ভাবনা কম বলেই খবর৷ একই রকম শাস্তির মুখে পড়তে হতে পারে তুর্কি রাষ্ট্রপ্রধানকে জার্সি উপহার দেওয়া গুনদোয়ানকেও৷ তাঁকেও মেক্সিকোম্যাচের প্রথম একাদশ থেকে সরিয়ে রাখা হতে পারে৷

ByByadmin Jun 18, 2018

নাগাল্যান্ডের মন জেলায় যৌথবাহিনীর উপর জঙ্গি-হামলা, দুই সেনা জওয়ান শহিদ

কোহিমা (নাগাল্যান্ড), ১৭ জুন (হি.স.) : নাগাল্যান্ডের মন জেলায় নিষিদ্ধ-ঘোষিত জঙ্গি সংগঠন এনএসসিএন (খাপলাং)-এর সঙ্গে সংঘর্ষে দুই সেনা জওয়ান শহিদ হয়েছেন বলে খবর পাওয়াগেছে। তবে স্থানীয় অসমর্থিত খবরে বলা হচ্ছে, গোলাগুলির ঘটনায় চার সেনা জওয়ান শহিদ হয়েছেন। ঘটনা আজ রবিবার বেলা আড়াইটে থেকে তিনটের মধ্যে জেলার আবৈ এলাকায় সংঘটিতহয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এদিন দুপুরে আসাম রাইফেলস এবং নাগা টেরিটরায়াল আৰ্মির এক যৌথবাহিনী পানীয় জল আনতে সেখানকার নদীতে যাচ্ছিল। সে সময় আবৈ এলাকার গোপন স্থানেঅবস্থানরত সন্দেহজনক এনএসসিএন-এর খাপলাং গোষ্ঠীর কতিপয় জঙ্গি যৌথবাহিনীর উপর অটোমেটিক রাইফেল এবং গ্রেনেড দিয়ে ভয়ংকর হামলা করে। এতে আসাম রাইফেলস-এর চারজওয়ান ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। পাশাপাশি নাগা টেরিটরায়াল আৰ্মির আরও এক জওয়ান গুরতর ঘায়েল হয়েছেন বলে স্থানীয় সূত্রে প্রকাশ। তবে সেনাবাহিনীর পক্ষে দুই জওয়ান শহিদ এবং তিনজন ঘায়েল হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। নিহতদের একজন হাবিলদার স্যাম বাহাদুর এবং অন্যজন রাইফেলম্যান আলম হুসেন। তাছাড়াতিন আহতকে রাইফেলম্যান যথাক্রমে সচিন কুমার, দিলীপ সিং এবং জেডি কন্যাক বলে পরিচয় দেওয়া হয়েছে সেনা সূত্রে। আহতদের সেনা হাসপাতালে ভরতি করা হয়েছে বলে জানা গেছে। এদিকে ঘটনার পর গোটা এলাকা ঘিরে জঙ্গিদের ধরতে চিরুনি তালাশি অভিযান শুরু করেছে যৌথবাহিনী। ঘটনার বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।

ByByadmin Jun 18, 2018
Scroll to Top