News Flash

  • Home
  • Uncategorized
  • বিতর্কের কারণে মেক্সিকোর বিরুদ্ধে রিজার্ভ বেঞ্চে ওজিল
Image

বিতর্কের কারণে মেক্সিকোর বিরুদ্ধে রিজার্ভ বেঞ্চে ওজিল

মস্কো, ১৭ জুন (হি.স.): মেক্সিকোর বিরুদ্ধে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠের বাইরের রিজার্ভ বেঞ্চে জায়গা হতে পারে মেসুট ওজিলের৷ রবিবার মেক্সিকোর বিরুদ্ধে জার্মানির প্রথম বিশ্বকাপম্যাচ৷ প্রথম একাদশ থেকে ছেঁটে ফেলা হতে পারে ম্যান সিটির মিডফিল্ডার গুনদোয়ানকে৷

ওজিলকে ছাড়া এখনও পর্যন্ত কোনও বড় ম্যাচের প্রথম একাদশ সাজাননি কোচ জোয়াকিম লো৷ বড় ম্যাচের প্লেয়ার হিসাবে কোচের কাছে গুরুত্ব পান বলেই প্রিমিয়র লিগের শেষ দিকে পিঠে চোটপাওয়া সত্ত্বেও বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছিলেন ওজিল৷ এমনকি পরের দিকে হাঁটুতে সমস্যা দেখা দেওয়ার পরেও বিশ্বকাপের চূড়ান্ত দলে রয়েছেন তিনি৷ এমনিতেই গতবারেরচ্যাম্পিয়নদের বিশ্বকাপ অভিযান শুরুর ম্যাচে ওজিলের মাঠে নামা পুরোপুরি নিশ্চিত ছিল না৷ তার উপর তাঁকে নিয়ে সমর্থকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেওয়ায় ক্ষুব্ধ জার্মান কোচ৷ বিরক্তিনিয়ে দলের দুই ফুটবলারকে এমন কাজ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন জোয়াকিম লো৷ ওজিলের উপর তিনি এতটাই খাপ্পা যে, তাঁকে মেক্সিকো ম্যাচে ডাগ আউটে বসিয়ে রাখতে পারেন৷অন্তত প্রথম একাদশে ওজিলকে দেখতে পাওয়ার সম্ভাবনা কম বলেই খবর৷ একই রকম শাস্তির মুখে পড়তে হতে পারে তুর্কি রাষ্ট্রপ্রধানকে জার্সি উপহার দেওয়া গুনদোয়ানকেও৷ তাঁকেও মেক্সিকোম্যাচের প্রথম একাদশ থেকে সরিয়ে রাখা হতে পারে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top