News Flash

  • Home
  • Uncategorized
  • নাগাল্যান্ডের মন জেলায় যৌথবাহিনীর উপর জঙ্গি-হামলা, দুই সেনা জওয়ান শহিদ
Image

নাগাল্যান্ডের মন জেলায় যৌথবাহিনীর উপর জঙ্গি-হামলা, দুই সেনা জওয়ান শহিদ

কোহিমা (নাগাল্যান্ড), ১৭ জুন (হি..) : নাগাল্যান্ডের মন জেলায় নিষিদ্ধ-ঘোষিত জঙ্গি সংগঠন এনএসসিএন (খাপলাং)-এর সঙ্গে সংঘর্ষে দুই সেনা জওয়ান শহিদ হয়েছেন বলে খবর পাওয়াগেছে। তবে স্থানীয় অসমর্থিত খবরে বলা হচ্ছে, গোলাগুলির ঘটনায় চার সেনা জওয়ান শহিদ হয়েছেন। ঘটনা আজ রবিবার বেলা আড়াইটে থেকে তিনটের মধ্যে জেলার আবৈ এলাকায় সংঘটিতহয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, এদিন দুপুরে আসাম রাইফেলস এবং নাগা টেরিটরায়াল আৰ্মির এক যৌথবাহিনী পানীয় জল আনতে সেখানকার নদীতে যাচ্ছিল। সে সময় আবৈ এলাকার গোপন স্থানেঅবস্থানরত সন্দেহজনক এনএসসিএন-এর খাপলাং গোষ্ঠীর কতিপয় জঙ্গি যৌথবাহিনীর উপর অটোমেটিক রাইফেল এবং গ্রেনেড দিয়ে ভয়ংকর হামলা করে। এতে আসাম রাইফেলস-এর চারজওয়ান ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। পাশাপাশি নাগা টেরিটরায়াল আৰ্মির আরও এক জওয়ান গুরতর ঘায়েল হয়েছেন বলে স্থানীয় সূত্রে প্রকাশ।

তবে সেনাবাহিনীর পক্ষে দুই জওয়ান শহিদ এবং তিনজন ঘায়েল হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। নিহতদের একজন হাবিলদার স্যাম বাহাদুর এবং অন্যজন রাইফেলম্যান আলম হুসেন। তাছাড়াতিন আহতকে রাইফেলম্যান যথাক্রমে সচিন কুমার, দিলীপ সিং এবং জেডি কন্যাক বলে পরিচয় দেওয়া হয়েছে সেনা সূত্রে। আহতদের সেনা হাসপাতালে ভরতি করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে ঘটনার পর গোটা এলাকা ঘিরে জঙ্গিদের ধরতে চিরুনি তালাশি অভিযান শুরু করেছে যৌথবাহিনী। ঘটনার বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top