News Flash

  • Home
  • খেলা
  • শ্রীদামের কাছেই আটকে জয়নগর জয়ী সংহতি সেমিফাইনালে পৌঁছুলো
Image

শ্রীদামের কাছেই আটকে জয়নগর জয়ী সংহতি সেমিফাইনালে পৌঁছুলো

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। শ্রীদাম একাই যেন একশ। বোলিংয়ে পাঁচ উইকেট ২৬ রানের বিনিময়ে, ব্যাটিংয়ে অর্ধশত রান। দুই মিলে দলকে জয়ী করে সেমিফাইনালে পৌঁছানোর পাশাপাশি প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাবও পায় শ্রীদাম। সংহতির কাছে আটকে গেল জেসিসি দল। যাওয়া হলো না তপন স্মৃতি ক্রিকেটের সেমিফাইনালে। রবিবার পিটিএ মাঠে ঘটলো এই ঘটনা। টস জিতে এদিন সংহতি শিবির প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। সুযোগটাকে বেশ ভালোই কাজে লাগায় জেসিসি দল। যদি ও নির্ধারিত ৫০ ওভার খেলতে পারেনি জেসিসি শিবির। ৪৭.৩ ওভার খেলে ১০ উইকেটের বিনিময়ে জেসিসির স্কোর দাঁড়ায় ১৯১ রানে। ব্যাট হাতে জেসিসির হয়ে হিমাংশু সিং ৪৩, পলব দাস ১৮, নিরুপম সেন ৩৮,পারভেজ সুলতান ২৪, ইন্দ্রজিৎ দেবনাথ ২০ রান করে।শেষে বিপিন শর্মা নট আউট থেকে গেল ৯ রানে। অতিরিক্ত সাহেব ভরসা যোগায় ১৫ রানের। বলে সংহতির হয়ে একা শ্রীদাম পালই ২৬ রান দিয়ে তুলে নিলো ৫টি উইকেট। এছাড়া অমরেশ দাস ২টি এবং একটি করে উইকেট নেয় অমিত আলী, সম্রাট সূত্রধররা। জয়ের জন্য সংহতির সামনে টার্গেট দাঁড়ায় ১৯২ রানের। যাকে তাড়া করতে নেমে দল ৪২.২ ওভারে আট উইকেট হারিয়ে জয়ের রান হাসিল করে নেয়। বলের পর এবার ব্যাটে ও শ্রীদাম পাল নজর কাড়ে। শ্রীদাম অনবদ্য মেজাজে ৫০ রান করে। এছাড়া অমিত আলী ৩৩, জয়দীপ বণিক ২৬, রানা দত্ত ১৮, সম্রাট সূত্রধর ১৭, চিরঞ্জিত পাল ১০, অমরেশ দাস নট আউট ১৮ ও পূজন দেবনাথ ৭ রানে অক্ষত থেকে দলকে এই জয় এনে দিতে সক্ষম হলেন। জেসিসির হয়ে বল হাতে পারভেজ সুলতান ৪টি, অনিকেত শর্মা ২ টি উইকেট নিলে ও তা দলের পরাজয় আটকাতে পারেনি। সুবাদে সেমিফাইনালে পৌঁছে গেল সংহতি দল। আগামীকালও টুর্নামেন্টের দুটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ রয়েছে।

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top