News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব ১৭ রাজ্য দাবায় দিগন্ত, আরাধ্যা চ্যাম্পিয়ন
Image

অনূর্ধ্ব ১৭ রাজ্য দাবায় দিগন্ত, আরাধ্যা চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।।দীগন্ত রায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। দেবাংকুর ব্যানার্জি পেয়েছে রানার্স খেতাব। অল ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশন আয়োজিত অনূর্ধ্ব ১৭ রাজ্য দাবা প্রতিযোগিতায় ওপেন বিভাগে দিগন্ত রায় সাড়ে চার পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। সমসংখক পয়েন্ট পেলেও বোর্ড ভিত্তিক পয়েন্টের হিসেবে দেবাংকুর ব্যানার্জি পেয়েছে রানার্স খেতাব। সোহম নাগ তৃতীয়, সম্রাট সাহা চতুর্থ এবং অন্তরীপ আচার্য পঞ্চম স্থান পেয়েছে। একইভাবে আদ্রুস কর্মকার, পৃথ্বীরাজ সাহা, সুদীপ্ত রায়, অভ্রনীল দে এবং স্বস্তিক মজুমদার যথাক্রমে ষষ্ঠ থেকে দশম স্থান পেয়েছে। একই উদ্যোগে আয়োজিত অনূর্ধ্ব ১৭ বালিকা বিভাগের প্রতিযোগিতায় আরাধ্যা দাস চ্যাম্পিয়ন হয়েছে। চার রাউন্ডের প্রতিযোগিতায় আরাধ্যা সাড়ে তিন পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন শিরোপা পেয়েছে। একান্তিকা সরকার পেয়েছে রানার্স খেতাব। আদ্রিজা দেবনাথ তৃতীয়, অঙ্কিতা সরকার চতুর্থ এবং রাধিকা মজুমদার পেয়েছে পঞ্চম স্থান। একইভাবে নিলাক্ষী দেবনাথ, সমৃদ্ধি ঘোষ, আদ্রিজা সাহা, নভয়া দে ও অবন্তিকা চক্রবর্তী যথাক্রমে ষষ্ঠ থেকে দশম স্থান পেয়েছে। উল্লেখ্য, সেরা দাবারুদের নিয়ে রাজ্য দল গঠন করা হয়েছে আগামী ১৫-২৩ জুলাই চন্ডিগড়ে আয়োজিত জাতীয় দাবার আসরে অংশ নেওয়ার জন্য।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top