News Flash

  • Home
  • Uncategorized
  • লামডিং-বদরপুর পাহাড়ে সীমিত কয়েকটি ট্রেন চলাচল শুরু
Image

লামডিং-বদরপুর পাহাড়ে সীমিত কয়েকটি ট্রেন চলাচল শুরু

গুয়াহাটি১৭ জুন (হি..) : আজ রবিবার থেকে লামডিং-বদরপুর সেকশনে কয়েকটি যাত্রীবাহী ট্রেন চালাবে উত্তর-পূর্ব সীমান্ত রেল। বিশ্বস্ত এক সূত্র জানিয়েছে, সংশ্লিষ্ট রেলের ট্র্যাকইঞ্জিনিয়ারিঙের কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পর আজ বিকেল তিনটেয় লামডিং থেকে বদরপুরের উদ্দেশে যাত্রা করেছে বিশেষ যাত্রীবাহী ট্রেন।

ধারা বর্ষণ ও ঘন ঘন ধসে বিপর্যস্ত হয়ে পড়েছিল উত্তর-পূর্ব সীমান্ত রেলের লামডিং-বদরপুর পাহাড় সেকশন। ফলে ১৪ জুন থেকে ওই রুটে অনির্দিষ্টকালের জন্য সব ট্রেন চলাচল বাতিল করাহয়েছিল। সেদিন থেকে যুদ্ধকালীন তৎপরতায় বিধ্বস্ত রেলওয়ে ট্র্যাক সারাই করার পর রেলের ট্র্যাক ইঞ্জিনিয়ারিঙের কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পর আজ থেকে সীমিত কয়েকটি ট্রেনচালানোর কথা জানানো হয়েছে। তবে শিলচরগামী সব ট্রেন বদরপুর জংশন পর্যন্ত চলাচল করবে। কেননা কাটাখাল এলাকায় রেলওয়ে ট্র্যাকের কিছু অংশ এখনও জলের তলায় থাকায় এখনইশিলচর যেতে দেওয়া হবে না কোনও ট্রেন। সবগুলির যাতায়াত বদরপুর পর্যন্ত থাকবে।

সে হিসেবে ফের কোনও বিপত্তির সৃষ্টি না হলে আজ রবিবার রাত নির্দিষ্ট সময় ১১.৫৫ মিনিটে গুয়াহাটি থেকে শিলচরের উদ্দেশে যাত্রা করবে ৫৫৬১৫ গুয়াহাটি-শিলচর ফাস্ট প্যাসেঞ্জার। একইভাবেআগামীকাল সোমবার ৫৫৬১৬ শিলচর-গুয়াহাটি ফাস্ট প্যাসেঞ্জার তাছাড়া ২৫৬৫৮ শিলচর-শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসও আগামীকাল শিলচরের পরিবর্তে বদরপুর জংশন থেকে ছাড়বে বলেজানা গেছে।

এদিকে, ১২৫০৩ বেঙ্গালুরু-আগরতলা হামসফর এক্সপ্রেসও আগরতলা পর্যন্ত চালানো হবে। এই কয়দিন হামসফর কামাখ্যা পর্যন্ত যাতায়াত করেছিল বলে সূত্রটি জানিয়েছে।

অন্যদিকে, ২৫৬৫৭ শিয়ালদা-শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আজ সকালে লামডিঙে আটকে দেওয়া হয়েছে। তাছাড়া, ২০৫০১ আগরতলা-আনন্দবিহার রাজধানী এক্সপ্রেস আগামী ১৯ জুন পর্যন্তআগরতলার পরিবর্তে কামাখ্যা পর্যন্ত চলাচল করবে বলে উত্তরপূর্ব সীমান্ত রেলের সদর দফতর সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, লামডিং-বদরপুর পাহাড় লাইনের দাউতোহাজা-ফাইডিং, ফাইডিং-মাহুর, জাটিঙ্গা লামপুর-নিউ হারাঙ্গাজাওয়ের বহু রেলওয়ে ট্র্যাক ভূমিধসের ফলে গত ১৪ জুন থেকে বন্ধ করা হয়েছিলট্রেন চলাচল। তাছাড়া লামডিং থেকে হাফলংগামী রেল সড়কের ডিহাখু স্টেশনের কাছে তিন নম্বর, নয় এবং দশ নম্বর সুরঙ্গের ভিতরের রেললাইন বিধ্বস্ত হয়েছিল ভূমিধসের ফলে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top