কলিনিংগার্ড, ১৭ জুন (হি.স.): বিশ্বকাপের প্রথম ম্যাচ জয় করল ক্রোয়েশিয়া৷ রাশিয়াতে নিজেদের প্রথম ম্যাচে নাইজেরিয়াকে ২-০ হারায় তারা৷ শনিবার রাতের ম্যাচে ক্রোয়েশিয়ার দু’টি গোলেরএকটি নাইজেরিয়ার ফুটবলার এটেবো-এর আত্মঘাতী গোল৷ ম্যাচের ৩২তম মিনিটে মদ্রিচের কর্নার থেকে হেডে করে বল গোলে পাঠানোর চেষ্টা করেন মানজুকিচকে৷ ক্রোয়ে
শিয়ান ফরোয়ার্ডের নিচুহেড বিপক্ষের গোলপোস্ট মিস করেছিল কিন্তু নাইজেরিয়ার ফুটবলার এটেবোর পায়ে লেগে দিক পাল্টে বল জড়ায় জালে৷ ১-০ এগিয়ে থেকে ম্যাচের প্রথমার্ধ শেষ করে ক্রোয়েশিয়া৷ দ্বিতীয়ার্ধে একটিকর্নারের সময় ক্রোয়েশিয়ার ফুটবলার মানজুকিচকে পিছন থেকে আঁকড়ে ধরে রাখেন ট্রুস্ট-একং৷ যার ফলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি৷ পেনাল্টি থেকে নেওয়া নীচু শটে বল নাইজেরিয়ারজালে জড়িয়ে দেন মদ্রিচ৷ ২-০ ব্যবধানে এগিয়ে যায় ক্রোয়েশিয়া৷

নাইজেরিয়াকে হারাল ক্রোয়েশিয়া
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















