News Flash

  • Home
  • Uncategorized
  • ভ্যান ও ম্যাজিকের মুখোমুখী সংঘর্ষে চড়িলামে গুরুতর জখম ১১জন যাত্রী
Image

ভ্যান ও ম্যাজিকের মুখোমুখী সংঘর্ষে চড়িলামে গুরুতর জখম ১১জন যাত্রী

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২০ ফেব্রুয়ারি৷৷ মঙ্গলবার সাত সকালে চড়িলামের রামকৃষ্ণ সেবাশ্রম সংলগ্ণ এলাকায় জাতীয় সড়কে একটি মারুতী

চড়িলামে দুর্ঘটনাগ্রস্থ ভ্যান ও ম্যাজিক৷ মঙ্গলবার তোলা নিজস্ব ছবি৷

ভ্যান ও ম্যাজিক গাড়ির মুখোমুখি সংঘর্ষে ১১ জন আহত হয়েছেন৷ জানা গিয়েছে, চড়িলাম পরিমল চৌমুহনী এলাকার ফকিরামুড়া গ্রামে বাসিন্দা কিরণ দেবনাথের ছেলের বিয়ের বরযাত্রী নিয়ে ম্যাজিক গাড়িটি আগরতলা রেল স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছিল৷ কিন্তু, চড়িলামে আসার পর দ্রুত বেগে একটি টি আর-০১-এম-০২১০ নম্বরের মারুতী ভ্যানের সঙ্গে ম্যাজিক গাড়ির সংঘর্ষ হয়৷ তাতে মারুতী ভ্যানের চালক গৌতম সাহা (১৯), যাত্রী রাহুল ত্রিপুরা (২৯), কৃষ্ণ দাস (৪৫) এবং দিপঙ্কর সাহা (৪৫) তিনজনের পা ও একজনের কোমড় ভেঙ্গে যায় বলে হাসপাতাল সূত্রে খবর৷ অন্যদিকে টিআর-০১-সি-৩৪৭৭ নম্বরের ম্যাজিক গাড়িটিতে থাকা এগারজন যাত্রীর মধ্যে গুরুতরভাবে আহত হয়েছে পরেশ দেবনাথ (২৮), পৃথ্বিষ দেবনাথ (২০), জয়া শীল (১৯), স্বপ্ণা দেবনাথ (৩৬), রঞ্জিত দেবনাথ (২৯), সাগর নমঃ (১৮) এবং কিরণ দেবনাথ (৫৬)৷ আহতদের মধ্যে কয়েকজনকে বিশ্রামগঞ্চ প্রাথমিক হাসপাতালে ও মারুতী ভ্যানের চারজনকে বিশালগড় মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে৷ পরে আহত এগারজনকে জি বি হাসপাতালে রেফার করা হয়েছে৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এদিনের এই দুর্ঘটনার প্রধান করাণ হচ্ছে মাত্রাতিরিক্ত গতিতে গাড়ি চালানো৷ পুলিশ দুর্ঘটনার একটি মামলা নিয়েছে এবং দুটি গাড়িই আটক করেছে৷ ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে দুটি গাড়িই৷ প্রসঙ্গত, ঐ এলাকা দিয়ে দ্রুত বেগেই ছুটে গাড়ি৷ কিন্তু, পুলিশ নীরব দর্শক৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top