News Flash

  • Home
  • Uncategorized
  • ইভিএম বিভ্রাটের মাঝেও রাজ্যে অটুট ভোটের ঐতিহ্য
Image

ইভিএম বিভ্রাটের মাঝেও রাজ্যে অটুট ভোটের ঐতিহ্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ ফেব্রুয়ারি৷৷ রাজ্যে মতদানের ঐতিহ্য প্রায় অটুট রয়েছে৷ কিন্তু, ইভিএম বিভ্রাট ভোটের উৎসবকে খানিকটা হলেও কলুষিত করেছে৷ বিধানসভা নির্বাচনে রবিবার রাত ৯টা পর্যন্ত ৭৮.৫৬ শতাংশ ভোট পড়েছে৷ প্রায় ১০০টি বুথে তখনও ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে৷ ফলে ভোটের হার আরো বাড়বে, তা খুবই স্বাভাবিক৷ কিন্তু, এদিন ইভিএম ও ভিভিপ্যাট মিলিয়ে ৩৩৯টি ভোট যন্ত্রাংশ বিকল হয়েছে৷ ফলে, ভোট গ্রহণ প্রক্রিয়ায় ব্যঘাত ঘটেছে৷ একাধিক ভোটারের ধৈর্য্যচ্যুতি হয়ে ভোট কেন্দ্র থেকে ভোট না দিয়েই বাড়ি ফিরে গেছেন৷ এদিন, এই ইভিএম বিভ্রাটের ফলে বহু ভোটারকে হয়রানির স্বীকার হতে হয়েছে৷ মুখ্য নির্বাচন আধিকারিক সুষ্ঠ নির্বাচন পরিচালনায় ব্যর্থতার দায় অকপটে স্বীকার করেছেন৷ তাঁর কথায়, নির্বাচনী প্রক্রিয়া আরো নিখুঁতভাবে সম্পন্ন করা যেত৷ কিন্তু, গলদের ফলে নির্বাচনী প্রক্রিয়ায় ব্যঘাত ঘটেছে৷ এরজন্য তিনি ক্ষমাও চেয়েছেন৷ এদিন শান্তিপূর্ণ পরিবেশে রাজ্যে নির্বাচন সম্পন্ন হয়েছে৷

রবিবার ৫৯টি আসনে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে৷ তাতে, ২৯২ জন প্রার্থীর ভাগ্য এখন ইভিএমে বন্দি হয়ে রয়েছে৷ এদিন, সকাল ৭টা থেকেই ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়৷ কিন্তু, ইভিএম ও ভিভিপ্যাটে গোলযোগের ফলে ভোট গ্রহণ প্রক্রিয়া ব্যহত হয়৷ নির্বাচন কমিশন ভোট যন্ত্রাংশ সারাই এবং বদলের চেষ্টা করলেও বিভিন্ন ভোট কেন্দ্রে অনেক দেরিতে ভোট গ্রহণ শুরু হয়৷ এই নিয়ে ভোটারদের মধ্যে চরম অসন্তোষ দেখা দেয়৷ দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে অনেকেই বাড়ি ফিরে যান৷ তাতে ধারণা করা হচ্ছিল এদিন সুষ্ঠুভাবে নির্বাচন আদৌ সম্পন্ন হবে কিনা৷

বেশ কয়েকটি বুথে দুপুর সাড়ে ১২টা নাগাদ ভোট গ্রহণ শুরু হয়৷ এনিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যেও অসন্তোষ দেখা দেয়৷ তবে, নির্বাচন কমিশন এবিষয়ে তৎপরতা দেখানোয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়৷ ভোট যন্ত্রাংশ সারাই এবং বদল হওয়ার পর পুরোদমে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়৷ তবে, দুপুর নাগাদ তেলিয়ামুড়া এবং আগরতলার কয়েকটি বুথ সহ অন্যান্য স্থানেও ফের  ভোট যন্ত্রাংশে গোলযোগ দেখা দেয়৷ অবশ্য কিছুক্ষণের মধ্যে তা সারাই করে নেওয়াও হয়৷

রাজ্যে গত কয়েকটি নির্বাচনে ভোটের হার ৯০ শতাংশ অতিক্রম করেছিল৷ কিন্তু, এবারে ভোটের হার অনেকটাই কমবে বলে ধারণা করা হচ্ছে৷ মুখ্য নির্বাচন আধিকারিক জানিয়েছেন, রাত ৯টা পর্যন্ত মোট ভোটের হার ৭৮.৫৬ শতাংস৷ আরো ১০০টি বুথে গভীর রাত পর্যন্ত ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে৷ ফলে, ভোটের হার আরো কিছু বাড়বে বলেই ধারণা করা হচ্ছে৷ কিন্তু, বিগত নির্বাচনগুলির ধারেকাছে পৌঁছাবেনা বলেই অনুমান করা যাচ্ছে৷

এদিন মুখ্য নির্বাচন আধিকারিক জানিয়েছেন, বিকেল চারটের মধ্যে ভোটাররা ভোট গ্রহণ কেন্দ্রে লাইনে দাঁড়ালেই যত রাতই হোক তাঁদের ভোট নেওয়া হবে৷ এদিন রাত ৯টায় পশ্চিম জেলার জেলা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরণীকান্তি জানিয়েছেন, রাজ্যে ভোট গ্রহণ পর্ব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে৷ সারা রাজ্যে ৩১৭৪টি বুথে ভোট গ্রহণ হয়েছে৷ তাতে, রাত ৯টা পর্যন্ত মোট ৭৮৫৬ শতাংস ভোট হয়েছে৷ তিনি বলেন, সকালে ইভিএমে গোলযোগের কারণে ভোট গ্রহণে কিছুটা দেরি হয়েছে৷ তবে এই দেরি ইচ্ছাকৃত নয় বলে দাবি করেন তিনি৷ তাঁর কথায়, গতকাল রাতে ভোট যন্ত্রাংশগুলি পুনরায় পরীক্ষা করার ক্ষেত্রে সংকোচের কারণে তাতে ত্রুটিগুলি ধরা পড়েনি৷ তিনি জানান, ১৯১ টি ভিভিপ্যাট এবং ৭৯টি কন্ট্রোল ইউনিট ও ৬৯টি ব্যালট ইউনিটে গোলযোগ দেখা দিয়েছিল৷ সময়মত সেই ভোট যন্ত্রাংশগুলি বদল করা হয়েছে৷ তিনি বলেন, নির্বাচনী প্রক্রিয়া আরো সন্তোষজনক হতে পারতো৷ প্রস্তুতি আরো নিখঁুতভাবে হওয়া উচিত ছিল৷ কিন্তু, তাতে গলদ রয়েছে৷ তাই তিনি স্বীকার করে নিয়ে বলেন, আরো নিখঁুতভাবে প্রস্তুতি নেওয়া হলে ভুল ত্রুটিগুলি সহজেই এড়ানো যেত৷ নির্বাচনী প্রক্রিয়ায় সমস্ত কাজে আরো যত্নবান হওয়া উচিত ছিল৷ এই নির্বাচনের শিক্ষা আগামীদিনে আরো নিখঁুতভাবে নির্বাচন পরিচালনায় সহায়ক ভূমিকা নেবে বলে তিনি আশা প্রকাশ করেছেন৷

এদিন তিনি জানান, ২৩১৫টি স্থানে অনলাইন ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা করা হয়েছিল৷ কিন্তু দুর্বল সিগনালের জন্য ১৮৫৪ টি স্থানে অনলাইন ওয়েবকাস্টিং করা গেছে৷ বাকি জায়গাতে অফলাইন ওয়েবকাস্টিং হয়েছে৷ এদিন মুখ্য নির্বাচন আধিকারিক আরো জানিয়েছেন, সিপিএম ও বিজেপি দলের পক্ষ থেকে বেশ কয়েকটি বুথে পুনঃনির্বাচনের দাবি জানানো হয়েছে৷ তবে, কেবল মাত্র করমছড়া বিধানসভা কেন্দ্রে একটি বুথে পুনঃনির্বাচন হবে৷ কারণ, মকপল চলাকালিন ভোট মুছে ফেলা হয়নি৷ এই কারণে ঐ বুথে পুনঃনির্বাচন হবে৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top