News Flash

  • Home
  • Uncategorized
  • নির্বাচন শান্তিপূর্ণ, দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ৪৫.৮৬ শতাংশ
Image

নির্বাচন শান্তিপূর্ণ, দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ৪৫.৮৬ শতাংশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ ফেব্রুয়ারি৷৷ শান্তিপূর্ণই চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া৷ দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ৪৫.৮৬ শতাংশ৷

ইভিএম গোলযোগ কাটিয়ে অবশেষে ছন্দে ফিরেছে ভোট গ্রহণ প্রক্রিয়া৷ নির্বাচন দপ্তর জানিয়েছে, ৪ শতাংশ ইভিএমে এদিন গোলযোগ দেখা গিয়েছিল৷ সারাই এবং বদল করার পর পুণরায় ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে৷

এখন পর্যন্ত কোথাও কোন বড় ধরনের নাশকতামূলক ঘটনার খবর নেই৷ তবে, আমতলি বাইপাস রোডে একটি রাবার বাগানে অগ্ণিকান্ডের ঘটনা ঘটেছে৷ স্থানীয়দের বক্তব্য, এটি একটি নাশকতামূলক ঘটনা৷ রাজনৈতিক উদ্দেশ্যে রাবার বাগানে আগুন লাগানো হয়েছে৷ তাতে প্রায় ৪০০ রাবার গাছ নষ্ট হয়েছে৷ এছাড়া, ধলেশ্বর একটি বোমা উদ্ধার করেছে পুলিশ৷ শুধু তাই নয়, জিরানীয়াতে ভোটারদের ধমকানোর অভিযোগে পুলিশ দুই জনকে গ্রেপ্তার করেছে৷ সূত্রের খবর, নগদ টাকা নিয়ে যাতায়াতের সময় আইপিএফটি’র এক নেতাকে আটক করেছে পুলিশ৷ তবে, এবিষয়ে পুলিশের কোন স্পষ্টিকরণ পাওয়া যায়নি৷

[vsw id=”Fd_paKe6pdk” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”yes”]রাজ্যের বিভিন্ন স্থানে ইভিএম গোলযোগ দেখা না দিলে এখন পর্যন্ত ভোটের হার আরও অনেক বেড়ে যেত৷ তবে, বিকাল ৪টার মধ্যে সমস্ত ভোটার ভোটকেন্দ্রে প্রবেশ করলে প্রত্যেক ভোটারের ভোট গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত ভোট গ্রহণ চলতে থাকবে৷

এদিকে, টাউন বড়দোয়ালী কেন্দ্রের বাপুজি সুকলে ৩০ নং বুথে ইভিএমে বিজেপি প্রার্থীর দলীয় প্রতিকী চিহ্ণ স্টিকার দিয়ে ঢেকে দেওয়া অভিযোগ উঠে৷ ফলে, ওই বুথে প্রায় ৩০ মিনিট ভোট গ্রহণ প্রক্রিয়া বন্ধ ছিল৷ খবর পেয়ে স্থানীয় বিধায়ক ছুটে যান৷ পাশাপাশি কংগ্রেস এবং বামফ্রন্ট প্রার্থীও ওই বুথে যান৷ ছুটে আসেন সদর এসডিমও৷ প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে৷ এদিকে, ৩০মিনিট ভোট গ্রহণ বন্ধ থাকার পর যথারীতি ভোট গ্রহণ শুরু হয় ওই বুথে৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top