News Flash

  • Home
  • Uncategorized
  • নির্বাচন ঃ বিশেষ পর্যবেক্ষকের সাথে সাক্ষাৎ সিপিএম প্রতিনিধি দল ও বিজেপি সভাপতির
Image

নির্বাচন ঃ বিশেষ পর্যবেক্ষকের সাথে সাক্ষাৎ সিপিএম প্রতিনিধি দল ও বিজেপি সভাপতির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ফেব্রুয়ারি৷৷ সুষ্ঠু ও অবাধ নির্বাচনের দাবীতে শনিবার বিশেষ পর্যবেক্ষক আর কে পঞ্চনন্দার সাথে দেখা করেছে সিপিএম ও বিজেপি৷ নিরাপত্তা সুনিশ্চিতের পাশাপাশি রাজ্যের আইন শৃঙ্খলা বজায় রাখার দাবীতেও সরব হয়েছে দুই দল৷

সিপিএমের এক প্রতিনিধি দল রাতে নির্বাচন কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক রঞ্জিত পঞ্চনন্দার সাথে দেখা করে রাজ্যের কয়েকটি নির্বাচন ক্ষেত্রে আইপিএফটির দুর্বৃত্তরা ভোটারদের ভীতি প্রদর্শন করছে বলে বুথের তালিকাসহ সুনির্দিষ্ট অভিযোগ করেন৷ এর মধ্যে রয়েছে টাকারজলা (উপজাতি সংরক্ষিত) কেন্দ্র, আশারামবাড়ি (উপজাতি সংরক্ষিত) কেন্দ্রের কিছু বুথ, সিমনা (উপজাতি সংরক্ষিত) কেন্দ্রের কিছু বুথ, মজলীশপুর কেন্দ্রের কিছু বুথ৷ সিপিআই (এম) প্রতিনিধি দল অবাধ, সুষ্ঠু ও ভয়মুক্ত পরিবেশ রক্ষার সাংবিধানিক অধিকার সুনিশ্চিত করতে নিরাপত্তা বাহিনীকে এলাকায় পাহাড়াদারীর ব্যবস্থা করার জন্যও বলেন৷ তাছাড়া প্রতিনিধিরা রাজ্যের পূর্ব সীমান্তে বিএসএফের নজরদারী শক্তিশালী করার জন্যও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়৷ সিপিআই(এম) এক বিবৃতিতে জানিয়েছে, বিশেষ নির্বাচন পর্যবেক্ষক জানান সবার ভোটাধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা সুনিশ্চিত করা হবে৷ প্রতিনিধি দলে ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাশ ও রাজ্য কমিটির সদস্য হরিপদ দাস৷

এদিকে, বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব এদিন সকালে নির্বাচন দপ্তরে বিশেষ পর্যবেক্ষক আর কে পঞ্চনন্দার সাথে দেখা করেন৷ তাঁকে বিপ্লববাবু নির্বাচন সংক্রান্ত বিষয়ে বিভিন্ন  তথ্য তুলে ধরেন৷ বিপ্লব দেব জানিয়েছেন, রাজ্যের কিছু কিছু এলাকা সম্পর্কে তিনি চিন্তিত সেই বিষয়গুলি শ্রী পঞ্চানন্দাকে জানিয়েছেন তিনি৷ ঐ সমস্ত এলাকাগুলিতে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনীর জওয়ান মোতায়নের পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার অনুরোধ তিনি জানিয়েছেন৷ এদিন বিপ্লববাবু বলেন, মানুষ রবিবার সতস্ফুর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে তিনি মনে করেন৷ পুলিশ প্রশাসন নিরপেক্ষ ভূমিকা নেবে বলেও তিনি আশা প্রকাশ করেন৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top