News Flash

  • Home
  • Uncategorized
  • সোনার বিসুকটসহ আগরতলা বিমানবন্দরে বাংলাদেশী আটক
Image

সোনার বিসুকটসহ আগরতলা বিমানবন্দরে বাংলাদেশী আটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ফেব্রুয়ারি৷৷ আগরতলা বিমানবন্দরে শনিবার সোনার বিসুকটসহ এক বিমানযাত্রীকে আটক করেছে৷ তার নাম  আবুল কালাম আজাদ৷ বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলায়৷ তার কাছ থেকে ১২টি সোনার বিসুকট উদ্ধার কর হয়েছে৷ প্রতিটি সোনার বিসুকটের ওজন ১০০ গ্রাম করে৷ আগরতলা থেকে বিমানে কলকাতা যাবার চেষ্টা করেছিল ওই যাত্রী৷ সিআইএসএফ বিমান যাত্রীকে পরীক্ষা নিরীক্ষা করার সময় সোনার বিসুকটগুলি উদ্ধার করতে সক্ষম হয়৷ তাকে সোনার বিসুকট সহ কাস্টমসের হাতে তুলে দেওয়া হয়েছে৷ তাকে জিজ্ঞাসাবাদ চলেছে৷ উল্লেখ্য, ইতিপূর্বেও সোনার বিসুকটসহ বেশ কয়েকজন বিমানযাত্রীকে সোনার বিসুকটসহ আটককরা হয়েছে৷ তাদের বেশির ভাগই বাংলাদেশের বাসিন্দা৷ আগরতলা থেকে বিমানে তারা কলকাতা সোনার নিয়ে যাবার কৌশল নিচ্ছিল৷ তারা নিরাপত্তা কর্মীদের হাতে ধরা পড়ে যায়৷

প্রসঙ্গত গত বছরের শেষের দিকে কয়েক দফায় এই সোনা পাচারের ঘটনা সামনে এসেছে আগরতলা বিমানবন্দরে৷ মহিলারাও এই পাচার বাণিজ্যের সাথে জড়িত রয়েছে৷ বাংলাদেশী নাগরিকদের পাশাপাশি রাজ্যের একটি চক্রও এই পাচারের সাথে জড়িত রয়েছে বলে প্রকাশ্যে আসছে ক্রমশ৷ এই আন্তর্জাতিক স্বর্ণ চোরাচালান চক্রের সাথে কলকাতার কয়েকজন যুক্ত রয়েছে বলেও খবর রয়েছে৷ তবে কাস্টম ও পুলিশ এই ব্যাপারে তেমন কোন উদ্যোগ গ্রহণ করছে না৷ যারা ধরা পড়ছেন তাদের আটক করে মামলা নিয়ে কোর্টে চালান করে দেওয়া ছাড়া আরও তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে নজরে আসে না৷ তাই এমনকি এই চোরাচালন চক্রের কোন পান্ডাকে জালে তুলতে দেখা যাচ্ছে না৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top