News Flash

  • Home
  • Uncategorized
  • ইডির স্ক্যানারে লালুর আত্মীয়, জিজ্ঞাসাবাদ যে কোনও সময়ে
Image

ইডির স্ক্যানারে লালুর আত্মীয়, জিজ্ঞাসাবাদ যে কোনও সময়ে

পাটনা, ১৬ ফেব্রুয়ারি (হি.স.) : পশুখাদ্য কেলেঙ্কারিতে সাজা প্রাপ্ত আরজেডি সুপ্রিম লালু প্রসাদ যাদবের একের পর এক ঘটনায় অসুবিধা বেড়েই চলেছে| এবার নতুন করে রেলওয়ে টেন্ডার গরমিলে তার নাম জড়াল| জানা গিয়েছে, রেলের টেন্ডার দুর্নীতিতে তার পরিবারের এক সদস্যের বিরুদ্ধে ইডি তদন্ত শুরু করেছে| জানা গিয়েছে, উত্তর প্রদেশের বাসিন্দা এমএলসি জিতেন্দ্র সিং নামে লালুর এক আত্মীয়ের বিরুদ্ধে ইডি তদন্ত শুরু করেছে| লালুর ওই আত্মীয়কে ইডি যে কোনও সময় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাতে পারে|
সূত্রের খবর, জিতেন্দ্র হলেন লালুর জামাই রাহুলের বাবা| জিতেন্দ্র ও রাহুলের বিরুদ্ধে অভিযোগ, রাবড়ি দেবী মুখ্যমন্ত্রী থাকাকালীন এই দুইজন রাবড়ি দেবীকে এক কোটি টাকা অবৈধভাবে দিয়েছিলেন| এর আগে রাবড়ি দেবীকে ইডি জিজ্ঞাসাবাদ করার সময় রাবড়িদেবী জানিয়েছিলেন, তাকে তার জামাই এক কোটি টাকা দিয়েছিল| এর ঘটনার পর ইডি তার জামাই রাহুলকে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেছিল| কিন্তু রাহুল ইডির কোনও প্রশ্নের স্পস্ট জবাব দিতে পারেনি| এই ঘটনায় এবার ইডি রাহুলের বাবা জিতেন্দ্রকে জিজ্ঞাসাবাদ করার জন্য নোটিশ পাঠাতে চলেছে|

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top