News Flash

  • Home
  • Uncategorized
  • মুখ্যমন্ত্রীর সঙ্গে আইএএস প্রশিক্ষণার্থীদের সাক্ষাৎকার
Image

মুখ্যমন্ত্রীর সঙ্গে আইএএস প্রশিক্ষণার্থীদের সাক্ষাৎকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জানুয়ারি৷৷ মৌসুরিস্থিত লালবাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি অব অ্যাডমিনিস্ট্রেশন এর ১৮ সদস্যকে আই এ এস প্রশিক্ষণার্থদের আজ মহাকরণের ১ নং কনফারেন্স হলে মুখ্যমন্ত্রী মানিক সরকারের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন৷ সাক্ষাৎকারের সময় সফররত এই প্রতিনিধি দলকে মুখ্যমন্ত্রী স্বাগত জানান৷ তিনি প্রশিক্ষণার্থী আইএএস আধিকারিকদের উদ্দেশ্যে বলেন, জনগণের পশে থেকে তাদের সমস্যা সমাধানে সব সময় এগিয়ে আসতে হবে৷ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলি জনগণের জন্য কার্যকরী পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রেও মুখ্যমন্ত্রী গুরুত্বারোপ করেন৷ মুখ্যমন্ত্রী সফররত প্রতিনিধিদলটির কাছে রাজ্যের উন্নয়ন ও অগ্রগতির প্রসঙ্গে রাজন্য শাসন থেকে গণতন্ত্রে উত্তরণের বিস্তৃতি প্রেক্ষাপট তুলে ধরেন৷

তিনি বলেন, উন্নয়নের প্রথম ও প্রধান শর্তই হচ্ছে শান্তি৷ আমাদের রাজ্যে শান্তি আছে বলেই সড়ক যোগাযোগ, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য সহ বিভিন্ন ক্ষেত্রে ধারাবাহিক অগ্রগতি ঘটেছে৷ কিন্তু রাজ্যে একটা সময় বিভেদকামী শক্তি অশান্তির পারিবেশ সৃষ্টি করেছিন৷ ১৮ সালে রাজ্যে বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই প্রকৃত অর্থে সার্বিক উন্নয়নের লক্ষ্যে পরিকল্পিত উদ্যোগ শুরু হয়৷ যা আজও ধারাবাহিকবাবে চলছে৷ বিভিন্ন সময় এই উন্নয়ন ও অগ্রগতিকে স্তব্ধ করার বহু চেষ্টা করা হয়েছে৷ এখনও এই প্রচেষ্টা অব্যাহত৷ এই অপপ্রচেষ্টাকে প্রতিহত করে সীমাবদ্ধতার মধ্যেও জনগণের সার্বিক সহযোগিতায় জনমুখী কর্মসূচী অব্যাহত রেখেছে রাজ্য সরকার৷ জনগণের সার্বিক সহযোগিতার ফলেই রাজ্যে শান্তি বজায় রয়েছে৷ তিনি আরও বলেন, আমাদের রাজ্য তিন দিক দিয়ে বাংলাদেশের সীমানা দ্বারা ঘেরা৷ একদিকে রয়েছে আসাম রাজ্য৷ প্রতিবেশী দেশ বাংলাদেশের সঙ্গেও আমাদের রাজ্যের গভীর সুসম্পর্ক রয়েছে৷ সর্বশেষে মুখ্যমন্ত্রী প্রতিনিধিদলটির উদ্দেশ্যে বলেন, জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা রূপায়ণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top