নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জানুয়ারি ৷৷ রাজধানী আগরতলায় গণবসতিপূর্ণ এলাকা থেকে দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে শহরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ থানায় অভিযোগ দায়ের করা হলেও পুলিশ এখনো ছিনতাই বাজদের টিকির নাগালও পায়নি৷ সোমবার দুপুরে রাজধানীর মহারাজ বীরবিক্রম মহাবিদ্যালয়ের পেঠনের রাস্তা ধরে কলেজটিলা থেকে রেন্ট্রাস কলোিৈনর দিকে যাওয়ার পথে বিদ্যাসাগর সেতু থেকে ছিনতাইবাজরা জনৈক সমীর দেবনাথের হাত থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়৷ সমীর দেবনাথ চিৎকার করতে থাকলেও টাকার ব্যাগ নিয়ে ছিনতাইবাজরা বিপরীত দিকের রাস্তা ধরে পালিয়ে যায়৷ অনেকেই ঝাঁপটা-ঝাঁপটি প্রত্যক্ষও করেছেন৷ ছিনতাইবাজরা ততক্ষণে নিরাপদ দূরত্বে চলে যেতে সক্ষম হয়৷ পরে সমীর দেবনাথ কলেজটিলা পুলিশ ফাঁড়িতে গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন৷ এদিকে পুলিশ জানিয়েছে, ছিনতাইবাজদের চিনতে পারেননি অভিযোগকারী৷ ব্যাগে প্রায় দেড় লক্ষ টাকা ছিল৷ তবে অভিযোগকারী সমীর দেবনাথ ছিনতাইবাজদের বিষয়ে কোন তথ্য দিতে পারেননি৷ যদিও পুলিশ তদন্ত শুরু করেছে৷ কিন্তু এখনো সংশ্লিষ্ট ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে কাউকে গ্রেফতার করা এখনও সম্ভব হয়নি৷

প্রকাশ্যে দেড় লক্ষ টাকার ব্যাগ ছিনতাই
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















