News Flash

  • Home
  • Uncategorized
  • সরকারের উচিত অবিলম্বে হাইকোর্টের দ্বারস্থ হওয়া, টুজি মামলার রায় প্রসঙ্গে বার্তা স্বামীর
Image

সরকারের উচিত অবিলম্বে হাইকোর্টের দ্বারস্থ হওয়া, টুজি মামলার রায় প্রসঙ্গে বার্তা স্বামীর

নয়াদিল্লি, ২১ ডিসেম্বর (হি.স.): টুজি স্পেকট্রাম দুর্নীতি মামলায় বিশেষ সিবিআই আদালতের রায়ে অসন্তোষ প্রকাশ করলেন বিজেপি নেতা সুব্রামানিয়াম স্বামী| পাটিয়ালা হাউস কোর্টের রায়ে অসন্তুষ্ট হয়ে বিজেপি নেতা সুব্রামানিয়াম স্বামী জানিয়েছেন, ‘সততা প্রমাণ করতে হলে সরকারের উচিত অবিলম্বে হাইকোর্টের দ্বারস্থ হওয়া|’ টুজি স্পেকট্রাম দুর্নীতি মামলায় বৃহস্পতিবার বিশেষ সিবিআই আদালতে বেকসুর খালাস হয়েছেন প্রাক্তন টেলিকম মন্ত্রী এ রাজা এবং ডিএমকে সাংসদ কানিমোঝি সহ ১৭ জন অভিযুক্তই| বৃহস্পতিবার রায়দানের সময় বিশেষ সিবিআই আদালতের বিচারপতি ও পি সাইনি বলেছেন, ‘টুজি স্পেকট্রাম বন্টনে কোনও দুর্নীতি হয়নি|’

টুজি স্পেকট্রাম দুর্নীতি মামলায় আদালতের রায় প্রসঙ্গে বিজেপি নেতা সুব্রামাণিয়ান স্বামী বলেছেন, ‘১৭ জন অভিযুক্তের বেকসুর খালাসের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হওয়া উচিত সরকারের|’ টুইট করে সুব্রামানিয়াম স্বামী জানিয়েছেন, সততা প্রমাণ করতে হলে সরকারের উচিত অবিলম্বে হাইকোর্টের দ্বারস্থ হওয়া| অন্যদিকে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেছেন, ‘এই রায়কে সম্মানের একটি ব্যাজ হিসেবে বিবেচনা করা উচিত নয় কংগ্রেসের|’

টুজি স্পেকট্রাম দুর্নীতি মামলায় এদিন এ রাজা এবং কানিমোঝি ছাড়া বেকসুর খালাস হয়েছেন প্রাক্তন টেলিকম সচিব সিদ্ধার্থ বেহুরা, রাজা-র প্রাক্তন প্রাইভেট সচিব আর কে চাঁদোলিয়া, শাহিদ উসমান বালওয়া, বিনোদ গোয়েঙ্কা, ইউনিটেক লিমিটেড এমডি সঞ্জয় চন্দ্র,রিলায়েন্স অনিল ধীরুভাই আম্বানি গ্রুপের শীর্ষ কার্যনির্বাহী গৌতম ডোশি, সুরেন্দ্র পিপারা এবং হরি নাইর, কুসেগাঁও ফ্রুটস এণ্ড ভেজিটেবলস প্রাইভেট লিমিটেড-এর ডিরেক্টর আসিফ বালওয়া এবং রাজীব আগরওয়াল, কলাইগনার টিভি ডিরেক্টর শরদ কুমার, বলিউড প্রযোজক করিম মোরানি এবং পি অমিরথাম| এদিন রায়দানের পরই আদালত চত্বরে উত্সবে মেতে ওঠেন ডিএমকে সমর্থকরা| বাজি ফাটিয়ে, স্লোগান দিয়ে নেতাদের স্বাগত জানান তাঁরা|

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top