News Flash

  • Home
  • Uncategorized
  • প্রমাণিত হল আমার জিরো লস থিওরি, টুজি মামলায় বক্তব্য কপিল সিব্বলের
Image

প্রমাণিত হল আমার জিরো লস থিওরি, টুজি মামলায় বক্তব্য কপিল সিব্বলের

নয়াদিল্লি, ২১ ডিসেম্বর (হি.স.): ‘প্রমাণিত হল আমার জিরো লস থিওরি’| টুজি স্পেকট্রাম দুর্নীতি মামলায় বিশেষ সিবিআই আদালতের রায়কে স্বাগত জানিয়ে এমনই মন্তব্য করলেন কংগ্রেস সাংসদ তথা প্রাক্তন টেলিকম মন্ত্রী কপিল সিব্বল| টুজি স্পেকট্রাম দুর্নীতি মামলায় বৃহস্পতিবার বিশেষ সিবিআই আদলতে বেকসুর খালাস হয়েছেন প্রাক্তন টেলিকম মন্ত্রী এ রাজা এবং ডিএমকে সাংসদ কানিমোঝি সহ ১৭ জন অভিযুক্তই| বৃহস্পতিবার রায়দানের সময় বিশেষ সিবিআই আদালতের বিচারপতি ও পি সাইনি বলেছেন, ‘টুজি স্পেকট্রাম বন্টনে কোনও দুর্নীতি হয়নি|’ আদালত আরও জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত তথ্যপ্রমাণ দাখিল করতে পারেনি সিবিআই|

বিশেষ সিবিআই আদালতের রায় ঘোষণার পর কংগ্রেস সাংসদ তথা প্রাক্তন টেলিকম মন্ত্রী কপিল সিব্বল বলেছেন, ‘প্রমাণিত হল আমার জিরো লস থিওরি| আমাকে যাঁরা অভিযুক্ত করেছিলেন, তাঁরা এবার ক্ষমা চান|’ কপিল সিব্বল আরও বলেছেন, ‘আমি প্রথম দিন থেকে বলে আসছি, কোনও ক্ষতি হয়নি| আজ আমি প্রমাণিত হলাম| আসলে বিনোদ রাই-এর উচিত দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া| দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত বিরোধীদের|’

২০১০ সালের ক্যাগ রিপোর্টের ভিত্তিতে প্রথম টুজি দুর্নীতির কথা প্রকাশ্যে আসে| ইউপিএ দুই সরকারের আমলে মোবাইল পরিষেবায় টুজি স্পেকট্রাম বন্টনে দুর্নীতি হওয়ায় সরকারের ১ লক্ষ ৭৬ কোটি টাকা ক্ষতি হয়েছিল বলে অভিযোগ উঠেছিল| যদিও, পরবর্তী সময়ে সিবিআই যে চার্জশিট জমা দিয়েছিল, তাতে রাজকোষে ক্ষতির পরিমাণ ৩০ হাজার কোটি টাকার আশেপাশে ছিল বলে উল্লেখ করা হয়| এ রাজা এবং কানিমোঝি সহ ১৭ জনের বিরুদ্ধে টুজি স্পেকট্রাম বন্টনে ১ লক্ষ ৭৬ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছিল|

টুজি দুর্নীতির বিষয়টি তত্কালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংও জানতেন বলে বার বার অভিযোগ তুলেছে বিজেপি| যদিও, এই অভিযোগ অস্বীকার করে কংগ্রেস| শরিক দল ডিএমকের মন্ত্রী এবং সাংসদ অভিযুক্ত হলেও এই দুর্নীতির অভিযোগে বড়সড় অস্বস্তিতে পড়েছিল কংগ্রেস নেতৃত্ব|

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top