News Flash

  • Home
  • Uncategorized
  • অসম-নাগাল্যান্ড সীমান্তবৰ্তী গ্রামে সেনার হাতে উৎখাত অবৈধ অস্ত্র কারখানা
Image

অসম-নাগাল্যান্ড সীমান্তবৰ্তী গ্রামে সেনার হাতে উৎখাত অবৈধ অস্ত্র কারখানা

গুয়াহাটি, ১১ ডিসেম্বর (হি.স.) : অসম-নাগাল্যান্ড সীমান্তবৰ্তী নাগিনীমরায় একটি অবৈধ অস্ত্ৰ কারখানা উৎখাত করেছে সেনাবাহিনী৷ পুলিশ সূত্রের খবরে প্রকাশ, গোয়েন্দা তথ্যর ভিত্তিতে রবিবার রাতে নাবিনীমরা গ্রামে হানা দেন ভারতীয় সেনাবাহিনী জওয়ানরা। সেখানে এক পরিত্যক্ত ঘরে গড়ে তোলা আগ্নেয়াস্ত্র তৈরির কারখানাটি উৎখাত করেছেন সেনা জওয়ানরা৷ ঘরটি স্থানীয় তফু কন্যাক নামের এক ব্যক্তির মালিকানাধীন। অবৈধ আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা গড়ার অপরাধে তফু কন্যককে আটক করা হয়েছে।

পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার হয়েছে সদ্য নির্মিত পাঁচটি সিঙ্গল ব্যারেল বন্দুক, ৫০০ গ্ৰাম গান পাউডার, ১২ বাকসো আরডিএক্স এবং নগদ ৫০ হাজার টাকা৷ সেনা কর্তাদের ধারণা, তফু কন্যাকের অবৈধ এই কারখানার সঙ্গে নিষিদ্ধ ঘোষিত নাগা জঙ্গি সংগঠন ন্যাশনাল সোশালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ড (এনএসসিএন) এবং অসমের নিষিদ্ধ জঙ্গি সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম স্বাধীন (আলফা-স্বাধীন)-এর যোগ রয়েছে।হিন্দুস্থান

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top