News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্য সরকারের বিলম্বে বোধোদয়, বল প্রয়োগ করতেই উঠল রেল ও জাতীয় সড়ক অবরোধ
Image

রাজ্য সরকারের বিলম্বে বোধোদয়, বল প্রয়োগ করতেই উঠল রেল ও জাতীয় সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ডিসেম্বর ৷৷ বিলম্বে বোধোদয় হল রাজ্য সরকারের৷ বল প্রয়োগ করতেই উঠল রেল ও জাতীয় সড়ক অবরোধ৷ শনিবার সকাল থেকে পুলিশ মনু থানাধীন এস কে পাড়ায় চাকুরীচ্যুত শিক্ষকদের একাংশের অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানায় পুলিশ৷ কিন্তু, তা কাজে আসেনি৷ অবশেষে দুপুর দেড়টা নাগাদ ধলাই জেলা প্রশাসন ১৪৪ ধারা জারী করে এবং পুলিশ অবরোধকারীদের গ্রেপ্তার করে৷ জানা গেছে, গ্রেপ্তার করার কিছুক্ষণ পর অবরোধকারীদের পুলিশ ছেড়ে দিলে তাঁরা নিজ নিজ বাড়ি ফিরে যান৷ এদিন অবরোধ তুলতে প্রশাসনের কড়া পদক্ষেপ প্রমাণিত করল রাজ্যকে সঙ্কটে ফেলে এধরণের অবরোধ আন্দোলন ঠেকানো অসম্ভব নয়৷
শুক্রবার দুপুর থেকে মনু থানাধীন এস কে পাড়ায় রেল ও জাতীয় সড়ক অবরোধ করেছিলেন চাকুরীচ্যুত শিক্ষকদের একাংশ৷ তাতে রেল পরিষেবা রীতিমত স্তব্দ হয়ে পড়ে৷ জাতীয় সড়ক দিয়ে যান চলাচলে ব্যঘাত ঘটে৷ সবচেয়ে বেশি দুর্ভোগের স্বীকার হন রেল যাত্রীরা৷ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে ধর্মনগর স্টেশনে থামিয়ে দেওয়া হয়৷ রাজধানী এক্সপ্রেস কুমারঘাট স্টেশনে এসে থেমে যায়৷ অবরোধের ফলে রাজধানী এক্সপ্রেস এদিনই বদরপুর স্টেশনে ফিরে যায়৷ তাতে এই দুটি ট্রেনের শতাধিক যাত্রী মহা সমস্যায় পড়েন৷ পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে পৌঁছায়, রাজধানী এক্সপ্রেস বাতিল হয়ে যেতে পারে বলে আলোচনা শুরু হয়ে যায়৷ শুধু তাই নয়, দূরপাল্লার রেল পরিষেবা বন্ধ হয়ে যেতে পারে বলেও আশঙ্কা দেখা দেয়৷
শুক্রবার শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী অবরোধকারীদের তুলতে কোন ধরণের বল প্রয়োগ করা হবে না বলে জানিয়ে ছিলেন৷ কিন্তু, এই অবরোধের ফলে জন দুর্ভোগ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি জটিল আকার ধারণ করার উপক্রম হয়ে দাঁড়ায়৷ স্থানীয় সূত্রে জানা গেছে, মনু থানাধীন এস কে পাড়ায় অবরোধকারীদের স্থানীয় জনগণ গালিগালাজ করেছেন৷ যে কোন সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে যাওয়ারও উপক্রম হয়েছিল৷
এই অবরোধকে ঘিরে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিন্হা৷ তিনি বলেন, চাকুরীচ্যুত শিক্ষকদের প্রতি কংগ্রেস সহানুভুতিশীল৷ কিন্তু, জন দুর্ভোগ তৈরী হওয়া সত্বেও রাজ্য সরকার অবরোধ তুলে দিতে বল প্রয়োগ করতে চাইছে না তা মেনে নেওয়া যায় না৷ তিনি বলেন, অবরোধ প্রত্যাহারের জন্য তাঁদের বোঝানো উচিত৷ তাতেও তাঁরা রাজী না হলে প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়া উচিত৷ তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এই অবরোধের জেরে যে দুর্ভোগের সৃষ্টি হয়েছে৷ তাতে সাধারণ জনগণ বিদ্রোহ ঘোষণা করলে আইনশৃঙ্খলা ব্যবস্থা ভেঙ্গে পড়বে৷
এদিকে, সকাল থেকেই পুলিশ অবরোধকারীদের অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানাতে থাকে৷ অবরোধ তুলে না নিলে তাঁদের গ্রেপ্তার করা হবে বলেও হুশিয়ারী দেয় পুলিশ৷ কিন্তু, অবরোধকারীরা পুলিশের আবেদনে সাড়া দেননি৷ বেলা ১১টা নাগাদ লংতরাভ্যলী মহকুমা শাসক সুভাষ চন্দ্র সাহা অবরোধকারীদের অবরোধ তুলে নেওয়ার সতর্কবার্তা দেন৷ এরপর বেলা ১টা নাগাদ পুনরায় তাদের অবরোধ তুলে নেওয়ার সতর্কবার্তা দেওয়া হয় মহকুমা প্রশাসনের তরফে৷ কিন্তু, তাতেও অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করে নেননি৷ অবশেষ বেলা দেড়টা নাগাদ ধলাই জেলা শাসক এস কে পাড়ায় ১৪৪ ধারা জারি করেন৷ এরই সাথে মনু থানার ওসি পান্না লাল সেনের নেতৃত্বে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী অবরোধকারীদের গ্রেপ্তার করে৷ ঐ সময় ধলাই জেলা শাসক, জেলা পুলিশ সুপার, লংতরাইভ্যালী মহকুমা শাসক, মনু এসডিপিও সেখানে উপস্থিত ছিলেন৷ পুলিশ জানিয়েছে, ৫৭ জন অবরোধকারীকে গ্রেপ্তার করা হয়েছে৷ তাদের গ্রেপ্তার করে স্থানীয় উপেন্দ্র রোয়াজা পাড়া এসবি সুকলে নিয়ে রাখা হয়৷ কিছুক্ষণ পর পুলিশ তাঁদের ছেড়ে দেয়৷ ছাড়া পেয়ে তাঁরা নিজ নিজ বাড়ি ফিরে যান৷
অবরোধকারী চাকুরীচ্যুত শিক্ষক উত্তম কুমার দে জানান, তাঁদের বল পূর্বক পুলিশ গ্রেপ্তার করেছে৷ অবরোধ উঠে গেলেও আন্দোলন জারী থাকবে বলে তিনি জানিয়েছেন৷ শ্রী দে বলেন, এখন আবহাওয়া ঠিক যাচ্ছে না৷ প্রচন্ড বৃষ্টি এবং ঠাণ্ডায় আন্দোলন জারী রাখা মুশকিল হচ্ছে৷ তবে, দুই তিনদিনের মধ্যে তাঁরা পুনরায় বৈঠকে বসবেন৷ তখন আগামী দিনে আন্দোলন কর্মসূচী স্থির করা হবে৷ তিনি জানান, আগামী দিনে আরো বৃহত্তর কর্মসূচী নেওয়া হবে৷
এই অবরোধ উঠে যাওয়ায় রাজ্যে স্বস্তি ফিরেছে৷ দুপুর থেকেই জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে গেছে৷ রবিবার থেকে পুনরায় রেল চলাচল শুরু হয়ে যাবে৷ রাজধানী সহ কাঞ্চনজঙ্ঘা ও আগরতলা-আনন্দবিহার এক্সপ্রেস পুনরায় চালু করা হয়েছে বলে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে জানিয়েছে৷
অবরোধ তুলতে প্রশাসনের কড়া পদক্ষেপ রাজ্যবাসী সমর্থন করছেন বলেই মনে করা হচ্ছে৷ সাথে রাজ্যবাসী মনে করছেন, গতকালই পুলিশ এ ধরণের কঠোর পদক্ষেপ নিলে ২৪ ঘন্টা রাজ্যকে সঙ্কটের পরিবেশে কাটাতে হত না৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top