গুয়াহাটি, ৪ ডিসেম্বর (হি.স.) : হিন্দু সংহতি নামের অখ্যাত এক সংগঠনের নেতা দেবতনু ভট্টাচাৰ্যের বিরুদ্ধে রাজ্যের ভিন্ন দুই প্রান্তে আরও দুটি
অভিনামা দাখিল করা হয়েছে। শোণিতপুর জেলার ঢেকিয়াজুলি এবং উজান অসমের তিনসুকিয়া থানায়।
ঢেকিয়াজুলি থানায় এফআইআর দাখিল করেছে মুসলিম ছাত্ৰ সংস্থা। সংস্থার স্থানীষ় নেতার অভিযোগ, শিলচরের এক প্রকাশ্য সভায় মুসলমানদের বিরুদ্ধে হাতে অস্ত্ৰ তুলে নেওযার হুংকার দিয়েছিলেন দেবতনু ভট্টাচাৰ্য। এদিকে তিনসুকিয়া থানায় দেবতনুর উসকানিমূলক বক্তব্যের বিরুদ্ধে এজাহার দাখিল করেছে ছাত্ৰ মুক্তি সংগ্ৰাম সমিতি। ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি কৃযক মুক্তি সংগ্রাম সমিতির ছাত্র সংগঠন। কৃষক মুক্তির নেতা অখিল গগৈকে এনএসএ আইনে গ্রেফতার করা হয়েছে। তিনি এক সভায় প্রয়োজনে হাতে একে ৪৭ তুলে নেওয়ার হুমকি দিয়েছিলেন। এই বক্তব্যের জেরে তাঁকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে দেবতনু ভট্টাচাৰ্যের বিরুদ্ধে সোচ্চার হয়েছে প্রদেশ কংগ্রেসও। প্রাক্তনমন্ত্রী প্রদ্যোত বরদলৈ বলেছেন, দেবতনু ভট্টাচাৰ্যের বিরুদ্ধে সরকারকে মামলা রুজু করা উচিত। কেন এখনও এই কাজটি সরকার করছে না তিনি ভেবে পাচ্ছেন না। বলেছেন, মাদানির বক্তব্যের ১০ গুণ বেশি সাম্প্ৰদায়িক মন্তব্য করেছেন ভট্টাচাৰ্য। তিনিও শীঘ্ৰ দেবতনু ভট্টাচাৰ্যকে গ্ৰেপ্তারের দাবি করেছেন। দেবতনুকে শিখণ্ডি হিসেবে আরএসএস ব্যবহাৰ করছে বলেও অভিযোগ করেছেন বরদলৈ।
তাছাড়া, হিন্দু সংহতির নেতা দেবতনু ভট্টাচার্যের বক্তব্যতে সংবিধান বিরোধী বলে মন্তব্য করেছেন ধেমাজির বিজেপি বিধায়ক রণোজ পেগু। এ ধরনের উত্তেজক বক্তব্য পেশ না করতে সকলের কাছে আহ্বান জানিয়েছেন পেগু।

দেবতনুর বিরুদ্ধে আরও এফআইআর, গ্রেফতারের দাবি কং-এর
Releated Posts
(Updated) কৈলাসহর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু, ঊনকোটি জেলা হাসপাতালে ময়নাতদন্ত
কৈলাসহর, ১৩ জুন: ঊনকোটি জেলার জেলাসদর কৈলাসহরের ইরানি থানার অন্তর্গত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত এলাকায়…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

















