News Flash

  • Home
  • Uncategorized
  • আশা ছাড়ব না আমরা, ঘূর্ণিঝড় ‘ওখি’-র তাণ্ডবের পর উদ্ধারকার্য প্রসঙ্গে বার্তা নির্মলার

আশা ছাড়ব না আমরা, ঘূর্ণিঝড় ‘ওখি’-র তাণ্ডবের পর উদ্ধারকার্য প্রসঙ্গে বার্তা নির্মলার

তিরুবনন্তপুরম, ৪ ডিসেম্বর (হি.স.): ‘আমরা আশা ছাড়ব না| যতক্ষণ না পর্যন্ত সমস্ত মত্স্যজীবীদের উদ্ধার করা সম্ভব হচ্ছে ততক্ষণ পর্যন্ত চলবে উদ্ধার অভিযান|’ ঘূর্ণিঝড় ‘ওখি’-র তাণ্ডবের পর উদ্ধারকার্য প্রসঙ্গে এমনই বার্তা দিলেন প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমণ| ঘূর্ণিঝড় ‘ওখি’-র তাণ্ডবে বিপর্যস্ত তামিলনাড়ু, কেরল এবং লাক্ষাদ্বীপ| নৌবাহিনীর জাহাজ, হেলিকপ্টার, উপকূলবর্তী রক্ষী বাহিনী এবং বায়ুসেনার উদ্ধার অভিযানের পরও এখনও নিখোঁজ অন্তত ১০০ জন মত্স্যজীবী| এমতাবস্থায় তামিলনাড়ু এবং কেরল সফরে এসেছেন প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমণ| সোমবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন, ‘অনুসন্ধান এবং উদ্ধার অভিযান অব্যাহত থাকবে….উদ্ধার অভিযানে কোনও বিলম্ব হবে না|’ আশ্বস্ত করে প্রতিরক্ষা মন্ত্রী আরও জানিয়েছেন, ‘আমরা নিশ্চিত হতে চাই যে কেরলের প্রতিটি মত্স্যজীবীই যেন নিরাপদে ফিরে আসেন| প্রতিরক্ষা মন্ত্রীর কথায়, ঘূর্ণিঝড় সতর্কতার আগেই সমুদ্রে গিয়েছিলেন মত্স্যজীবীরা| খুব সম্ভবত ১৫ দিন আগে| তাঁদেরকে সমুদ্রে খুঁজে পাওয়া সম্ভব হয়েছে, খাদ্য এবং জল সরবরাহ করা হচ্ছে| আশ্বস্ত করে প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন, ‘এক মিনিটের জন্যও আমি আশা ছাড়ছি না| সবাই যাতে নিরাপদে ফিরে আসেন আমরা সেই চেষ্টাই চালিয়ে যাব|’ রবিবারই টুইট করে প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছিলেন, নৌবাহিনীর তত্পরতায় ১২১ জন মত্স্যজীবীকে উদ্ধার করা সম্ভব হয়েছে, বায়ুসেনার তত্পরতায় উদ্ধার করা হয়েছে ১৫ জন মত্স্যজীবীকে| অন্যদিকে, কেরলে ১১৪ জন মত্স্যজীবীকে উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনী|

Releated Posts

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top