News Flash

  • Home
  • Uncategorized
  • ৬ ডিসেম্বর বিজেপি তপশীলি মোর্চার মহা মিছিল ও সমাবেশ আগরতলায়
Image

৬ ডিসেম্বর বিজেপি তপশীলি মোর্চার মহা মিছিল ও সমাবেশ আগরতলায়

আগরতলা, ২রা ডিসেম্বর৷৷ আগামী ৬ই ডিসেম্বর, ভারতীয় জনতা পার্টি তপশিলী জাতি মোর্চার ডাকে এক মহা মিছিল ও সমাবেশের আহ্বান করা হয়েছে৷  সমাবেশে উপস্থিত থাকবেন বিজেপি রাজ্য প্রভারী সুনীল দেওধর , রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব, সর্বভারতীয় তপশিলী জাতি মোর্চার সভাপতি বিনোদ শঙ্কর  এবং সাধারণ সম্পাদিকা শ্রুতি বঙ্গারু, তপশিলী জাতি মোর্চার রাজ্য প্রভারী ও বরিষ্ঠ নেতা জিতেন্দ্র সরকার সহ জাতীয় ও রাজ্যস্তরের নেতৃবৃন্দ৷ রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে হবে এই সমাবেশ৷  এদিকে, দলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, এই মহামিছিল ও সমাবেশকে ঐতিহাসিক রূপ দিতে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জেলা, মন্ডল, পঞ্চায়েত ও ওয়ার্ড স্তরে ব্যাপক কর্মসূচী নেওয়া হয়েছে৷ সমাবেশে রাজ্যের ২৫ হাজার বিভিন্ন পেশায় নিয়োজিত তপশিলী জাতি শ্রমজীবী অংশের মানুষ উপস্থিত থাকবেন৷ জমায়েতের স্থান সকাল ১১টায় বিবেকানন্দ ময়দান ওখান থেকে মিছিল করে সমাবেশ হবে রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে৷ বিগত ৩৫ বৎসরের বাম শাসনে তপশিলী জাতির মানুষজন নির্যাতিত, অবহেলিত, প্রতারিত, বঞ্চিত ও শোষিত৷ শতবছর পিছিয়ে গেছে এই সমাজ৷ শিক্ষায়, কৃষ্টিতে অর্থনীতিতে ও সমাজব্যবস্থায়৷ অপমান ছাড়া কিছুই পায়নি তারা৷ ক্ষুদ্র একটি অংশ নিজেদের স্বার্থকে রক্ষা করে ৯৯ শতাংশ মানুষকে বঞ্চিত করে দরিদ্রতায় ঠেলে দিয়েছে৷ তপশিলী জাতি মানুষদের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা স্বাস্থ্যের সংস্থান সঠিকভাবে নেই৷ তারা বর্তমানে অসহায় মৃত্যুর মুখোমুখি৷ বাম শাসনের বিরুদ্ধে আন্দোলনের মধ্য দিয়ে বাঁচার পথ খুঁজে পেতে তপশিলী জাতি অংশের মানুষদের ১৫ দফা দাবী নিয়ে আন্দোলনে যাচ্ছে তপশিলী জাতি মোর্চা৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top