News Flash

  • Home
  • Uncategorized
  • সাংবাদিক সুদীপ হত্যা মামলায় নাটকিয় মোড়, তদন্তে ধোঁয়াশা
Image

সাংবাদিক সুদীপ হত্যা মামলায় নাটকিয় মোড়, তদন্তে ধোঁয়াশা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ডিসেম্বর৷৷ সাংবাদিক হত্যাকান্ডে নাটকীয় মোড়৷ সাংবাদিক হত্যাকান্ডে আদালতে স্বীকারোক্তি দিতে অস্বীকার করল টিএসআর জওয়ান ধমেন্দ্রর সিং৷ ৪৮ ঘন্টার মধ্যেই ভোল বদল৷ রাজসাক্ষী থেকে সরে পাল্টি খেল৷ সঙ্গত কারনেই সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক হত্যা কান্ডের কিনারা করা পুলিশের কাছে সহজ হচ্ছে না৷ সুদীপ হত্যায় মূল অভিযুক্ত টিএসআর-র দ্বিতীয় ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট তপন দেববর্মাও পুলিশকে কিছু বলতে নারাজ৷ সাধারণ মামলার মতোই চলছে সাংবাদিক হত্যা মামলটি৷ রাজ্য সরকারের সীট সাংবাদিক হত্যা মামলা কতটুকু সফল হতে পারে তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ণ উঠেছে৷ সুদীপের পরিবার এবং সাংবাদিক মহল শুরু থেকেই সীট এর উপর ভরসা হারিয়ে ফেলেছে৷ সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিককে পরিকল্পিত খুনের ঘটনা কিনারা করতেই পুলিশের কালঘাম ঝড়ছে৷ অভিযুক্তদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চালালেও তদন্ত প্রক্রিয়ার তেমন গতি আসেনি৷ কমান্ডেন্ট তপন দেববর্মা ও তার দেহরক্ষী নন্দলাল রিয়াংকে গেরপ্তারের পর গ্রেপ্তার হয় টিএসআর এর দুই জওয়ান ধর্মেন্দ্রর কুমার সিং ও অমিত দেববর্মা৷ পুরো ঘটনা তাদের চোখের সামনে হয়েছে এবং তারা সুদীপ দত্ত ভৌমিককে খুন করতে হাসায্য করেছে৷ এই বিষয়গুলি একেবারে জলের মতো পরিস্কার৷ এদিকে ধমেন্দ্র রাজসাক্ষী হতে রাজী হলেও হঠাৎই পাল্টে যায়৷ তদন্তকারী অফিসারের কাছে যে স্বীকারোক্তি দিয়েছে, পরবর্তী সময়ে তাকে আদালতে তোলা হলে আদালতের সামনে স্বীকারোক্তি দিতে অস্বীকার করে৷ যার কারনে সীট এখন নতুন করে ভাবতে শুরু করেছে৷ পুলিশের দাবি মেনে আদালত তপন দেববর্মাকে ৪ দিনের পুলিশ রিমান্ডে পাঠায় আর বাকিদের জেল হেফাজতে পাঠিয়েছে৷

Releated Posts

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top