News Flash

  • Home
  • Uncategorized
  • বাম বিরোধী ক্যাজুয়েলরা আন্দোলনমুখী
Image

বাম বিরোধী ক্যাজুয়েলরা আন্দোলনমুখী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ডিসেম্বর৷৷ কৃষি ও উদ্যান বিভাগে কর্মরত ক্যাজুয়েল কর্মীরা নিয়মিতকরণের দাবিতে রাজ্য সরকারকে চেপে ধরতে শুরু করেছে৷ অর্থমন্ত্রী ভানুলাল সাহার অসহযোগিতামূল আচরনে শনিবার আন্দোলনে সরব হয়েছে ১৭৫ জন ক্যাজুয়েল কর্মীরা৷ ১৬৭ টাকা মজুরী দিয়ে সংসার চালানো অসম্ভব৷ আমরণ অনশনের প্রস্তুতি নেওয়ার হুশিয়ারী বার্তা দিয়ে অর্থমন্ত্রী ভানুলাল সাহা এবং সরকারকে কড়া বার্তা দিয়েছেন ক্যাজুয়েল কর্মীরা৷ তাদের অভিযোগ, ভোটের মুখে নিয়মিতকরণ নিয়ে রাজ্য সরকার সুপরিকল্পিতভাবে বঞ্চনা জিইয়ে রেখেছে৷ একটি নির্বাচিত সরকার কতটা কর্মচারী বিদ্বেষী হতে পারে জ্বলজ্যান্ত প্রমান৷ অভিযোগ উন্নয়নের ছদ্মবেশে গত ১৮ বছর ধরে উদ্যান বিভাগের ক্যাজুয়েল কর্মীদের নিয়মিতকরণের উদ্যোগ নেয়নি বামফ্রন্ট সরকার৷ ৩টি বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েও ইতিবাচক সাড়া দেয়নি৷ গণতান্ত্রিকভাবে আমরণ অনশনে বসার আগে অর্থমন্ত্রীকে শেষবার অনুরোধ করে হতাশ হয়ে ক্যাজুয়েল কর্মীরা দাম্ভিক সরকারকে সাঁড়াশি আক্রমণ করেছেন৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top