News Flash

  • Home
  • Uncategorized
  • অনিয়মিত কর্মীদের মতো বেতন কাঠামো আন্দোলনে যাচ্ছেন টেট উত্তির্ণ শিক্ষকরা
Image

অনিয়মিত কর্মীদের মতো বেতন কাঠামো আন্দোলনে যাচ্ছেন টেট উত্তির্ণ শিক্ষকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ডিসেম্বর৷৷ কর্মচারী বঞ্চনা জিইয়ে রেখে সরকারের কেন্দ্র বিরোধী স্লোগানকে শব্দদূষণ হিসাবে অভিহিত করেছেন

টেট উত্তীর্ণ শিক্ষকরা শনিবার এক বৈঠকে কর্মসূচী নেয়৷ ছবি নিজস্ব৷

টেটের মাধ্যমে নিযুক্ত হওয়া শিক্ষকরা৷ টিচার এলিজিবিলিটি টেস্টের মাধ্যমে মেধার ভিত্তিতে চাকুরী পেয়েও বেতন দেওয়া হয় অনিয়মিত কর্মীদের মতো৷ কেন্দ্রের ঘাড়ে দোষ চাপিয়ে কর্মচারীদের বোকা বানানো রাজ্য সরকারের রাজনৈতিক বৈশিষ্ট্য বলে তোপ দেগেছেন শিক্ষকরা৷ শনিবার আগরতলা প্রেসক্লাবে সদ্য টেটের শিক্ষকরা অরাজনৈতিক ব্যানারে আত্মপ্রকাশ করেছে টেট টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন৷ অভিযোগ, সর্বভারতীয় স্তরে টেটের মাধ্যমে নিয়োজিত শিক্ষকদের অনিয়মিত কর্মচারীর বেতন দেওয়া হচ্ছে৷ বিকল্প দিশায় চলতে অভ্যস্ত বামফ্রন্ট সরকার মেলারমাঠের বিরুদ্ধে এসোসি- য়েশনের জন্মলগ্ণেই বাম বিরোধী আন্দোলনে গুরুত্ব দিয়েছে৷ শিক্ষকতার মতো গুরুত্বপূর্ণ পেশায় নিয়োজিতদের রাজ্য সরকার অনিয়মিত হিসেবে নিয়োগ করে অপমান করছে৷ ১০৩২৩ জন শিক্ষকের কর্মচ্যুতি ইস্যুতে ব্যাকফুটে রাজ্য সরকার৷ কর্মচ্যুত শিক্ষকদের মহাকরণ অভিযান, সরকারকে চরমসীমা বেধে সরকারের রাতের ঘুম কেড়ে নিয়েছে৷ অন্যদিকে, নতুন শিক্ষকতার পদে নিয়োগ হওয়া মাত্রই নিয়মিতকরনের দাবীতে নতুন ব্যানারে আন্দোলনের হুশিয়ারী৷ শিক্ষক-কর্মচারী বঞ্চনায় আন্দোলন ভোটের সংরক্ষিত ব্যাঙ্কে থাবা ফেলবে বলে গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক পর্যবেক্ষক মহলে৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top