News Flash

  • Home
  • Uncategorized
  • মিস্টার ও মিস ডিমা হাসাও ২০১৭ খেতাব পেলেন প্রণব লাংথাসা এবং সুস্মিতা শর্মা
Image

মিস্টার ও মিস ডিমা হাসাও ২০১৭ খেতাব পেলেন প্রণব লাংথাসা এবং সুস্মিতা শর্মা

হাফলং (অসম), ২৭ নভেম্বর, (হি.স.) : দশম ডিমা হাসাও দেহশ্রী প্রতিযোগিতায় মিস্টার ডিমা হাসাও ২০১৭ এবং মিস ডিমা হাসাও ২০১৭ খেতাব অর্জন করেছেন যথাক্রমে প্রণব লাংথাসা ও সুস্মিতা শর্মা। এছাড়া মোস্ট ইমপ্রোভডি বডিবিল্ডার ২০১৭ খেতাব দখল করেছেন সুদীপ দে। হাফলং সাংস্কৃতিক ভবনে দশম ডিমা হাসাও দেহশ্রী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৩ আসাম রাইফেলসের কমান্ডিং অফিসার গগন পান্ডে। এছাড়া উপস্থিত ছিলেন অল আসাম বডিবিল্ডিং ও ফিটনেস অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি প্রশান্ত বরা, যোরহাট জেলা বডিবিল্ডিং ও ফিটনেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুশীল বরদলৈ।
ডিমা হাসাও বডি বিল্ডিং ওয়েট লিফটিং ক্লাবের উদ্যোগে ও ডিমা হাসাও জেলা বডিবিল্ডার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় শনিবার হাফলংয়ে দশম ডিমা হাসাও দেহশ্রী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ডিমা হাসাও জেলার বিভিন্ন জিমের ৩৩ জন প্রতিযোগী দশম ডিমা হাসাও দেহশ্রী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এই ৩৩ জন প্রতিযোগীর মধ্যে মিস্টার ডিমা হাসাও ২০১৭ খেতাব দখল করেন মিস্টার ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রণব লাংথাসা এবং ২০১৬ সালে মিস আসাম খেতাব অর্জনকারী সুস্মিতা শর্মা মিস ডিমা হাসাও ২০১৭ খেতাব দখল করেন। এতে মিস্টার ডিমা হাসাও ২০১৭ প্রথম রানার্স আপ হন আজারা যৌতে এবং মোস্ট ইমপ্রোভড বডিবিল্ডার ২০১৭ খেতাব যায় সুদীপ দে-র দখলে।
দশম ডিমা হাসাও দেহশ্রী প্রতিযোগিতার বিজয়ীরা আগামী ডিসেম্বরে শিবসাগরে অনুষ্ঠেয় সারা আসাম দেহশ্রী প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ছাড়পত্র পেয়েছে। এদিন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আসাম রাইফেলসের কমান্ডিং অফিসার গগন পান্ডে। এছাড়া এদিন দেহশ্রী প্রতিযোগিতা শুরু হওয়ার আগে বক্তব্য পেশ করেন হাফলং বডিবিল্ডিং ওয়েট লিফটিং ক্লাবের সভাপতি ঋষিকেশ উপাধ্যায় এবং ধন্যবাদসূচক বক্তব্য রাখেন ক্লাবের প্রতিষ্ঠাতা তথা সাধারণ সম্পাদক পঙ্কজ ভট্টাচার্য।

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top