News Flash

  • Home
  • Uncategorized
  • ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল করল ভারত
Image

ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল করল ভারত

নয়াদিল্লি, ২২ নভেম্বর (হি.স.): ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল করল ভারত। বুধবার এই খবরের সত্যতা স্বীকার করেছে প্রতিরক্ষা মন্ত্রক। বঙ্গোপসাগরের ওপর নির্দিষ্ট নিশানায় ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে দাবি করা হয়েছে মন্ত্রক সূত্রে।
গত কয়েক দিন ধরেই ব্রহ্মোসের আকাশ থেকে ভূমি অবতারের পরীক্ষা করছে ভারতীয় বিমানবাহিনী। সেই পরীক্ষার অংশ হিসাবেই সুখোই ৩০ থেকে ছোঁড়া হয় বিশ্বের দ্রুততম ক্রুজ মিসাইল ব্রহ্মোসকে। বিমানের দরজা খুলতেই বেরিয়ে আসে ক্ষেপণাস্ত্রটি। তার পর দুটি পৃথক প্রযুক্তির রকেটের মাধ্যমে আঘাত হানে নির্দিষ্ট নিশানায়। সুখোই ৩০ থেকে ব্রহ্মোসের সফল পরীক্ষার পর ভারতীয় বিমানবাহিনীর ক্ষমতা অনেকটাই বেড়ে গেল বলে মত প্রতিরক্ষামন্ত্রকের।
২.৫ টন ওজনের ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র বহনের জন্য সুখোই ৩০ যুদ্ধবিমানে আলাদা করে রদবদল করেছে ভারতীয় বিমানবাহিনী। এর ফলে এবার থেকে ভূমি, জল ও আকাশ তিন জায়গা থেকেই ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র ছোড়ার দক্ষতা অর্জন করল ভারত।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top