News Flash

  • Home
  • Uncategorized
  • সাংবাদিক খুন ঃ মুখ্যমন্ত্রী মানিক সরকারের কুশপুতুল পোড়াল অসমের সাংবাদিক সংস্থা
Image

সাংবাদিক খুন ঃ মুখ্যমন্ত্রী মানিক সরকারের কুশপুতুল পোড়াল অসমের সাংবাদিক সংস্থা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ নভেম্বর৷৷ ত্রিপুরার উপর্যপুরি সাংবাদিক হত্যার প্রতিবাদে অসমেও পালিত হচ্ছে বাম সরকার বিরোধী কর্মসূচী৷ দু’ মাসের মাথায় খোদ ত্রিপুরা স্টেট রাইফেলস (টিএসআর)-এর জনৈক কমান্ডেন্টের দেহরক্ষীর গুলিতে সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক হত্যার প্রতিবাদে এবং ঘটনার নিরপেক্ষ সিবিআই তদন্তের দাবিতে বুধবার গুয়াহাটির জোড়াবাটে পোড়ানো হয়েছে ত্রিপুরার বাম মুখ্যমন্ত্রী মানিক সরকারের কুশপুতুল৷ এদিন সকালে জোড়াবাটে মেঘালয়-ত্রিপুরাগামী জাতীয় সড়কে মুখ্যমন্ত্রী মানিক সরকারের কুশপুত্তলিকা দাহ করেছেন ইন্ডিয়ান রিপোর্টাস অ্যাসোসিয়েশন, সারা অসম ছাত্র সংস্থা, জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পদাধিকারী- সদস্যরা৷ গতকাল সংঘটিত ঘটনার তীব্র নিন্দা করে খুনিকে উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে অসমেও৷ দু মাসের মাথায় মঙ্গলবার ত্রিপুরার আরকে নগরে সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিককে ত্রিপুরা স্টেট রাইফেলস (টিএসআর)-এর দ্বিতীয় ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট তপন দেববর্মার দেহরক্ষী নন্দু রিয়াং শূন্য দূরত্বে গুলি করে খুন করেছে৷ এমন ঘটনার সঙ্গে কখনও আপস নয়৷ এ ধরণের কাপুরুষিত ঘটনা অতিশয় দুঃখজনক বলে মন্তব্য করেছেন ইন্ডিয়ান রিপোটার্স অ্যাসোসিয়েশন-এর অসম প্রদেশ কমিটির সভাপতি অসরার আনসারি এবং সচিব সংগীতা মেধি৷ বলেছেন, ঘটনাক্রমের তদন্তভার অবশ্যই সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top