News Flash

  • Home
  • Uncategorized
  • প্রেমিকের কীর্তি, আহমেদাবাদে জরুরি অবতরণ জেট এয়ারওয়েজ বিমানের
Image

প্রেমিকের কীর্তি, আহমেদাবাদে জরুরি অবতরণ জেট এয়ারওয়েজ বিমানের

আহমেদাবাদ, ৩০ অক্টোবর (হি.স.): দিল্লিগামী জেট এয়ারওয়েজ বিমানের শৌচালয়ে ছোট্ট একটা চিরকুট| তাতে স্পষ্ট করে লেখা, ‘বিস্ফোরক সহ হাইজ্যাকার রয়েছে বিমনে|’ এমনই হুমকিমূলক চিরকুট দেখতে পেয়ে পাইলটকে সমস্ত কিছু জানান বিমানসেবিকা| তড়িঘড়ি পথ বদলে আহমেদাবাদে বিমানবন্দরে অবতরণ করে 9W339 জেট এয়ারওয়েজের ফ্লাইটটি|

গভীর রাত ২.৫৫ মিনিট নাগাদ মুম্বই থেকে দিল্লি অভিমুখে রওনা দেয় 9W339 জেট এয়ারওয়েজের ফ্লাইটটি| বিমান ওড়ার পরই শৌচালয়ে হুমকিমূলক চিরকুট দেখতে পান বিমানসেবিকা| কালবিলম্ব না করে পাইলটকে সমস্ত কিছু জানান তিনি| এরপর সোমবার ভোররাত ৩.৪৫ মিনিট নাগাদ আহমেদাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণ ফ্লাইটটি|

জরুরি অবতরণের পরই বিমান খালি করে সমস্ত যাত্রীদের খানাতল্লাশি চালানো হয়| বিপজ্জনক কিছু না পাওয়ায় চিরকুটটি ‘ভুয়ো’ বলেই মনে করা হয়| গোটা ঘটনার তদন্তে নেমে তদন্তকারীরা জানতে পেরেছেন, এক বিমান সেবিকার প্রেমে হাৱুডুৱু খাওয়া একযাত্রীই এই কাণ্ড ঘটিয়েছে| নিজের এই কীর্তির কথা স্বীকার করে নিয়েছেন বিজনেস ক্লাসের 1A আসনের ওই যাত্রী| পরে ১১৫ জন যাত্রী ও সাত জন বিমান কর্মীকে নিয়ে সোমবার সকাল ৬.৪০ মিনিট নাগাদ বিমানটি ফের দিল্লির উদ্দেশে উঠে যায়|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top