ঢাকা, ২৩ অক্টোবর (হি.স.): প্রতিবেশী সবার আগে, কিন্তু তারও আগে বাংলাদেশ| সোমবার ঢাকার বারিধারায় ভারতীয় হাইকমিশনের চ্যান্সারি কমপ্লেক্স উদ্বোধনসহ ১৫টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন শেষে এমনই মন্তব্য করলেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ| অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিদেশমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলি, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, ভারতের বিদেশসচিব সুব্রহ্মণম জয়শঙ্কর প্রমুখরা|
অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় বাংলাদেশের বিদেশমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলিকে উদ্দেশ্য করে ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, ‘তিনি আমাকে দিলি বলেন, আমি তাঁকে দাদা বলি| সম্পর্কটা এখন পারিবারিক হয়েছে| সম্পর্ক যখন পারিবারিক ও সাংস্কৃতিক হয় তখন সেটা ভিন্ন মাত্রা পায়|’ সুষমা স্বরাজ আরও বলেছেন, ‘বিদেশমন্ত্রী হওয়ার পর আমার কাছে প্রস্তাব আসে, কোন দেশে সর্বাগ্রে সফরে যেতে চান| আমি বলি, সবার আগে প্রতিবেশী বাংলাদেশে সফরে যাবো|’
প্রতিবেশী সবার আগে, তারও আগে বাংলাদেশ : সুষমা স্বরাজ
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















